ভোলায় দেশি অস্ত্রসহ আওয়ামী লীগের ৩ নেতা আটক

০৮ জুলাই ২০২৫, ০৫:০১ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৪:৩৮ PM
দেশি অস্ত্রসহ আটক তিনজন

দেশি অস্ত্রসহ আটক তিনজন © টিডিসি

ভোলায় যৌথ অভিযানে দেশি অস্ত্রসহ আওয়ামী লীগের তিন নেতাকে আটক করা হয়েছে। সোমবার রাতে ভোলা সদর উপজেলার চরসামাইয়া ও চরকালী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১টি দেশি আগ্নেয়াস্ত্র, ২ রাউন্ড তাজা কার্তুজ ও ৫টি চায়নিজ কুড়াল উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন ঢাকার শেরেবাংলা থানার স্বেচ্ছাসেবক লীগের নেতা মো. উজ্জল হোসেন (৪২), চরসামাইয়া ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. রিয়াজ মাতাব্বর (৫৫), সাংগঠনিক সম্পাদক মো. নিজাম মুন্সি (৫২)।

মঙ্গলবার (৮ জুলাই) সকালে কোস্ট গার্ড সদর দপ্তর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের বড় চরসামাইয়া ও চরকালী এলাকায় সোমবার রাত ২টায় কোস্টগার্ড ও পুলিশের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ওই এলাকা থেকে দেশি অস্ত্রসহ আওয়ামী লীগের তিন নেতাকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১টি দেশি আগ্নেয়াস্ত্র, ২ রাউন্ড তাজা কার্তুজ ও ৫টি চায়নিজ কুড়াল উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্টগার্ডের আওতাধীন উপকূলীয় ও নদীর তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

রোনালদোর বিস্ফোরক বিবৃতি নাকি মেসির অবসর, গুগল সার্চে কে এগ…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাঁদপুরে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা, কার্যকর আজ রাত থেকে
  • ০৭ অক্টোবর ২০২৬
ডোনাল্ড ট্রাম্পের উচ্চতা কত ফুট, ওজন ও বয়স কত?
  • ০৭ অক্টোবর ২০২৬
ডিআরইউ বর্ষসেরা রিপোর্টিং পুরস্কার দিচ্ছে নগদ
  • ০৭ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচে সেলফি বিতর্কে মেসি
  • ০৭ অক্টোবর ২০২৬
ক্যান্সার চিকিৎসায় ১৭টি রেডিওথেরাপি মেশিন কিনছে সরকার
  • ০৭ অক্টোবর ২০২৬