তিন দিন নিখোঁজ ছাত্রদল নেতা, সেতুর নিচে মিলল মোটরসাইকেল

০৬ জুলাই ২০২৫, ১১:৪৪ AM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৯:৪৯ PM
ছাত্রদল নেতা রফিকুল ইসলাম শামীম ও  উদ্ধারকৃত মোটরসাইকেল

ছাত্রদল নেতা রফিকুল ইসলাম শামীম ও উদ্ধারকৃত মোটরসাইকেল © টিডিসি ফটো

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ছাত্রদল নেতা রফিকুল ইসলাম শামীম (৩০) তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন। তিনি উপজেলার গন্ডা ইউনিয়নের মনকান্দা গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক। গত ৩ জুলাই রাত থেকে তার সন্ধান পাওয়া যাচ্ছে না। তবে একটি সেতুর নিচ থেকে তার মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, ঘটনার দিন রাত সাড়ে ১২টার দিকে তিনি নিজ বাড়ি থেকে মডেল বাজারের উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে বের হন। এরপর থেকে তার সঙ্গে পরিবারের আর কোনো যোগাযোগ নেই। নিখোঁজের ঘটনায় ৪ জুলাই কেন্দুয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার স্বজনরা।

এরইমধ্যে শনিবার (৫ জুলাই) রাতে রফিকুল ইসলাম শামীমের ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করেছে পুলিশ। সেটি পাওয়া গেছে পার্শ্ববর্তী গইচাসিয়া সেতুর নিচে। তবে তার কোনো সন্ধান মেলেনি এখনো। এখনও তার খোঁজ পাওয়া না গেলেও মোটরসাইকেল উদ্ধারের ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছে। পরিবারের সন্দেহ, শামীমকে হত্যা করা হতে পারে।

আরও পড়ুন: নবীন শিক্ষার্থীদের র‌্যাগিং—বাবা-মা নিয়ে গালি, প্রোপোজ করানো হয়েছে ‘আপুদের’

উপজেলার গন্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিন মোহাম্মদ তমজিদ বলেন, ‘শনিবার রাতে গইচাসিয়া ব্রীজের নীচ থেকে নিখোঁজ গন্ডা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীমের ব্যবহৃত মোটরসাইকেলটি পুলিশ উদ্ধার করেছে। আমরা দ্রুত শামীমকে সুস্থ ও অক্ষত ভাবে ফেরত চাই।’

এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, নিখোঁজ ব্যক্তির মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তদন্ত অব্যাহত রয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইনোভেশন ফেয়ারে পবিপ্রবির ৫ উদ্ভাবনী প্রকল্প ও স্মার্ট অ্যাপ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ফোন বদলালেও পাসওয়ার্ড-পাসকি হারানোর ভয় নেই, অ্যান্ড্রয়েডে ন…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আক্রান্ত আরও দুজনের মৃত্যু
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
প্রতিষ্ঠার দুই দশক পেরিয়ে গেলেও কুবিতে নেই ডে-কেয়ার সেন্টার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
গণঅভ্যুত্থানে ইন্টারনেট বন্ধ, সেখান থেকেই স্বাধীন নেটের ভাব…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9