ভাঙ্গুড়ায় বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা আটক

০২ জুলাই ২০২৫, ১০:৫৭ AM , আপডেট: ০৩ জুলাই ২০২৫, ১০:৪৫ AM
গোলাম হাফিজ রঞ্জু

গোলাম হাফিজ রঞ্জু © সংগৃহীত

পাবনার ভাঙ্গুড়ায় বিস্ফোরক মামলায় উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রঞ্জুকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১ জুলাই) ভোর রাত ৩ টার দিকে পৌরশহরের পাটুলিপাড়া সরকারপাড়ার তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

মামলার সূত্রে জানা গেছে, পাবনার ভাঙ্গুড়ায় উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হকের ব্যক্তিগত অফিসের সামনে সৃষ্ট ককটেল বিস্ফোরণ ঘটনায় মামলা দায়ের করে। ময়ছের আলী নামক স্থানীয় এক বিএনপি কর্মী বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। এ মামলায় বাংলাদেশ আওয়ামী লীগ ও তার অঙ্গসহযোগী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ১৮জন নেতাকর্মীসহ আরও অজ্ঞাত ৪০-৫০জনকে অভিযুক্ত করা হয়।

গত ১২মে সোমবার উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন বিএনপি কর্মী ময়ছের আলী বাদী হয়ে ভাঙ্গুড়া থানায় মামলাটি করেন।

ভাঙ্গুড়া থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে আওয়ামী লীগ নেতা রঞ্জুকে আটক করে থানায় হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে বুধবার (২জুলাই) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

ইনোভেশন ফেয়ারে অ্যাওয়ার্ড পেল ৩ পাবলিক ও ২ প্রাইভেট বিশ্ববি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
লন্ডন ডিজাইন ফেস্টিভ্যালে বাংলাদেশের হাওরকে তুলে ধরছে শাবিপ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এরিয়া ইনচার্জ নিয়োগ দেবে আকিজ টোব্যাকো, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আনোয়ারা ফ্ল্যাট থেকে নারীর মরদেহ উদ্ধার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মাসের মধ্যে সর্বনিম্ন দামে সোনা, ভরি কত টাকা?
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মেধায় সিট বণ্টনসহ ৮ দাবিতে ইবি ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9