ইসলামী আন্দোলনের সমাবেশে আটক ব্যক্তি ছিনতাইকারী, দাবি পুলিশের

২৮ জুন ২০২৫, ০৩:২০ PM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৫:০২ PM
সমাবেশ থেকে আটক এক ব্যক্তি

সমাবেশ থেকে আটক এক ব্যক্তি © সংগৃহীত

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে ইসলামী আন্দোলন বাংলাদেশের জাতীয় মহাসমাবেশ। সমাবেশ চলাকালে অস্ত্রসহ এক ব্যাক্তি আটক করেছে পুলিশ। আজ শনিবার (২৮ জুন) দুপুরে এ ঘটনা ঘটে। জানা গেছে, সমাবেশে অংশ নিতে আসা লোকজন ছিনতাইকারী সন্দেহে আটক করেন তাকে। 

বিষয়টি দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর। তিনি বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের সমাবেশ চলাকালে ছুরিসহ এক ছিনতাইকারীকে আটক করেন সমাবেশে অংশ নিতে আসা লোকজন। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ছিনতাইকারীর বিরুদ্ধে পূর্বে কোনো মামলা আছে কি না—জানতে চাইলে ওসি বলেন, আমরা বিষয়টি তদন্ত করছি। এই মুহূর্তে কিছু নিশ্চিত করে বলা যাচ্ছে না।

এর আগে সকাল ১০টায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় জাতীয় মহাসমাবেশের প্রথম পর্ব। এই পর্বে বক্তব্য রাখছেন জেলা ও মহানগরের নেতারা। মূল পর্ব শুরু হবে দুপুর ২টায়।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, কাকরাইল সার্কেল, কাকরাইল মসজিদ, মৎস্য ভবন মোড় থেকে শাহবাগ, মৎস্য ভবন মোড় থেকে কদম ফোয়ারা, শিক্ষা ভবন মোড়, দোয়েল চত্বর, সোহরাওয়ার্দী উদ্যানের মন্দির গেট, টিএসসি ও শাহবাগ এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশের স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করছেন। কিছু সময় পর পরিবেশের বিভিন্ন প্রান্ত থেকে বাস এসে থামছে, সেগুলোর পার্কিংয়ের পথ দেখাচ্ছেন তারা। বাস থেকে নেমে নেতাকর্মীরা একত্রিত হয়ে মিছিল করতে করতে প্রবেশ করছেন উদ্যানে।

 

 

 

ভর্তি পরীক্ষায় ইংরেজি মাধ্যমের জন্য ভিন্ন প্রশ্নপত্র, একাডে…
  • ২৩ আগস্ট ২০২৬
ডাকসুর জুলাই সংগ্রহশালা পরিদর্শনকালে লোডশেডিংয়ের কবলে মার্ক…
  • ২৩ আগস্ট ২০২৬
৩ মাসে সাতক্ষীরায় ৬৫ জনের আত্মহত্যা, অপমৃত্যু ১৩৬
  • ২৩ আগস্ট ২০২৬
খাল থেকে ব্রিজের বীমের লোহা তুলে নিলেন স্বেচ্ছাসেবকদল নেতা,…
  • ২৩ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১১ থেকে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন ১…
  • ২৩ আগস্ট ২০২৬
মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে উপদেষ্টা, সরকারের আকার বাড়লে ঝু…
  • ২৩ আগস্ট ২০২৬