ইসলামী আন্দোলনের সমাবেশে আসার পথে মাওয়ায় নিহতদের প্রতি জামায়াত আমিরের শোক

২৮ জুন ২০২৫, ১০:৩২ AM , আপডেট: ২৮ জুন ২০২৫, ১০:৫১ PM
সড়ক দূর্ঘটনায় ও জামায়াতে ইসলামী আমির

সড়ক দূর্ঘটনায় ও জামায়াতে ইসলামী আমির © টিডিসি সম্পাদিত

ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ যোগ দিতে যশোরের একটি বাস মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় শিকার হয়। এতে চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় কমপক্ষে ১৪ জন আহত হয়েছেন। চিকিৎসাধীন কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় নিহতদের প্রতি শোক ও আহতদের সুস্থতা কামনা করেছন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আজ শনিবার (২৮ জুন) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি শোক করেন।

আরও পড়ুন: মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে ঝরল ৪ প্রাণ

পোস্টে জামায়াতের আমির লেখেন, ‘إِنَّا لِلّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ। আজ ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশে যোগ দিতে আসা যশোরের একটি বাস মাওয়া এলাকায় দুর্ঘটনার শিকার হয়।’ এই দুর্ঘটনায় মহান আল্লাহর ৪ জন বান্দা ইন্তিকাল করেছেন। মহান রাব্বুল আলামিন তাদের শহীদ হিসেবে কবুল করুন। আরও কতিপয় ব্যক্তি আহত হয়েছেন। মহান আল্লাহ তাদেরও সুস্থতার নিয়ামত দান করুন। আমিন।

এর আগে, শনিবার (২৮ জুন) ভোর রাতে এক্সপ্রেসওয়ের হাসাড়া হাইওয়ে থানা থেকে প্রায় এক কিলোমিটার দূরে লন্ডন স্কুলের সামনে সিংপাড়া-নওয়াপাড়া ও হাঁসাড়া ব্রিজ-২-এর মাঝে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলে নিহত হন যশোর সদর উপজেলার মধুগ্রাম গ্রামের বজলুর রহমানের ছেলে জিল্লুর রহমান (৬৫), একই উপজেলার পাগলাদাহ গ্রামের মৃত ইনসান আলির ছেলে ডা. জালাল। পরে হাসপাতালে নেওয়ার পরে আরও দুজন মারা যান। তারা হলেন যশোর সদর উপজেলার হালিম (৫৫) ও বাসের সহকারী হাসিব (৩২)।

ভারতের সঙ্গে সর্বনিম্ন রানে অলআউট পাকিস্তান, হারল বড় ব্যবধা…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
বহু নেতা-কর্মী সামনে ভালো কথা বলে, বাইরে এসে বলে না
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে বজ্রসহ বৃষ্টির আভাস 
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
পিএসসির নতুন চেয়ারম্যানের শপথ আজ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
জানালা খোলা রেখে টিভি দেখছিলেন গৃহবধূ, হঠাৎ শরীরে এসে লাগে …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬