ইসলামী আন্দোলনের মহাসমাবেশে দলে দলে আসছেন নেতাকর্মীরা

২৮ জুন ২০২৫, ১২:১০ PM , আপডেট: ২৮ জুন ২০২৫, ০২:১২ PM
সোহরাওয়ার্দী উদ্যানে জমায়েত হচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা

সোহরাওয়ার্দী উদ্যানে জমায়েত হচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা © সংগৃহীত

জাতীয় নির্বাচন সংস্কার, বিচার প্রতিষ্ঠা ও পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতির দাবিতে আয়োজিত মহাসমাবেশে দলে দলে যোগ দিচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা। শনিবার (২৮ জুন) সকাল থেকেই রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জমায়েত শুরু হয়েছে।

সকাল ৮টা থেকে দেশের বিভিন্ন জেলা ও মহানগর থেকে আগত নেতাকর্মীরা মিছিলসহকারে সমাবেশস্থলে আসতে শুরু করেন। 

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, দুপুর ২টা থেকে মহাসমাবেশের মূল পর্ব শুরু হবে। এতে সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

মহাসমাবেশের সফল আয়োজন নিশ্চিত করতে আগেই ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। গতকাল শুক্রবার মাঠ পরিদর্শন করেছেন মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। তিনি জানান, সারা দেশ থেকে হাজার হাজার বাস রিজার্ভ করা হয়েছে। লঞ্চ ও ট্রেনে করে কয়েক লাখ জনতা ঢাকায় এসেছে। এটি দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হয়ে থাকবে।

আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য ৫ নির্দেশনা

দলটির যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, এই মহাসমাবেশ থেকে আগামীর রাজনীতিতে একটি নতুন বার্তা যাবে। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও ফ্যাসিবাদবিরোধী সংগ্রামে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

তিনি আরও জানান, মহাসমাবেশে ফ্যাসিবাদবিরোধী এবং পিআর পদ্ধতির পক্ষে একমত এমন রাজনৈতিক দলের নেতাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। বিভিন্ন দলের শীর্ষ নেতারাও এতে অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।

আজ বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ০৩ অক্টোবর ২০২৬
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে খুবি শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্…
  • ০৩ অক্টোবর ২০২৬
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে নতুন ২ বিভাগ
  • ০৩ অক্টোবর ২০২৬
একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬