ইসলামী আন্দোলনের সমাবেশ থেকে অস্ত্রসহ আটক এক ব্যক্তি

২৮ জুন ২০২৫, ০২:১২ PM , আপডেট: ২৯ জুন ২০২৫, ১০:১৪ AM
অস্ত্রসহ আটক এক ব্যাক্তি

অস্ত্রসহ আটক এক ব্যাক্তি © সংগৃহীত

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে ইসলামী আন্দোলন বাংলাদেশের জাতীয় মহাসমাবেশ। সমাবেশ চলাকালে অস্ত্রসহ এক ব্যক্তি আটক করেছে পুলিশ। আজ শনিবার (২৮ জুন) দুপুরে এ ঘটনা ঘটে। 

বিষয়টি দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর। তিনি বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের সমাবেশ চলাকালে ছুরিসহ এক ছিনতাইকারীকে আটক করেন সমাবেশে অংশ নিতে আসা লোকজন। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ছিনতাইকারীর বিরুদ্ধে পূর্বে কোনো মামলা আছে কি না—জানতে চাইলে ওসি বলেন, আমরা বিষয়টি তদন্ত করছি। এই মুহূর্তে কিছু নিশ্চিত করে বলা যাচ্ছে না।

এর আগে সকাল ১০টায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় জাতীয় মহাসমাবেশের প্রথমপর্ব। এই পর্বে বক্তব্য রাখছেন জেলা ও মহানগরের নেতারা। মূল পর্ব শুরু হবে দুপুর ২টায়।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, কাকরাইল সার্কেল, কাকরাইল মসজিদ, মৎস্য ভবন মোড় থেকে শাহবাগ, মৎস্য ভবন মোড় থেকে কদম ফোয়ারা, শিক্ষা ভবন মোড়, দোয়েল চত্বর, সোহরাওয়ার্দী উদ্যানের মন্দির গেট, টিএসসি ও শাহবাগ এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশের স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করছেন। কিছু সময় পর পরিবেশের বিভিন্ন প্রান্ত থেকে বাস এসে থামছে, সেগুলোর পার্কিংয়ের পথ দেখাচ্ছেন তারা। বাস থেকে নেমে নেতাকর্মীরা একত্রিত হয়ে মিছিল করতে করতে প্রবেশ করছেন উদ্যানে।

পুলিশ প্রশাসনে রদবদল, বদলি হলেন ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা
  • ২৩ জুলাই ২০২৬
ছাত্রীদের ওয়াশরুমে গোপনে ফোন রাখার অভিযোগ, ক্যান্টিনকর্মী আ…
  • ২৩ জুলাই ২০২৬
মেসির ইন্টার মিয়ামিতে যোগ দিলেন কাসেমিরো
  • ২৩ জুলাই ২০২৬
‘আমি জগন্নাথের শের’— বলে জবি শিক্ষার্থীর ওপর ছাত্রদল নেতার …
  • ২৩ জুলাই ২০২৬
বিশ্বকাপ শেষে সেরা একাদশ ঘোষণা ফিফার, জায়গা পেলেন যেসব ফুট…
  • ২২ জুলাই ২০২৬
রান্না করতে গিয়ে সবুজ হয়ে গেল গরুর মাংস, থানায় অভিযোগ
  • ২২ জুলাই ২০২৬