ঢাকায় ইসলামী আন্দোলনের মহাসমাবেশ আজ

২৮ জুন ২০২৫, ০৯:১৯ AM , আপডেট: ২৮ জুন ২০২৫, ০৩:৪৪ PM
ইসলামী আন্দোলন বাংলাদেশের দলীয় প্রতীক

ইসলামী আন্দোলন বাংলাদেশের দলীয় প্রতীক © টিডিসি সম্পাদিত

আজ শনিবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ। জাতীয় নির্বাচন সংস্কার, বিচারিক প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে ভোট আয়োজনের দাবিতে এ সমাবেশের আয়োজন করেছে দলটি।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সকাল ১০টা থেকে সমাবেশের কার্যক্রম শুরু হবে। এতে দেশের বিভিন্ন জেলা থেকে আসা স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন। মূল সমাবেশ শুরু হবে দুপুর ২টা থেকে। িমহাসমাবেশে সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

মহাসমাবেশ সফল করতে দলের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শুক্রবার মাঠ পরিদর্শন করেন। তিনি জানান, দেশের বিভিন্ন স্থান থেকে কয়েক হাজার বাস রিজার্ভ করা হয়েছে এবং লঞ্চ ও ট্রেনযোগে কয়েক লাখ মানুষের সমাগমের প্রত্যাশা করা হচ্ছে।

দলের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান জানিয়েছেন, এই মহাসমাবেশ দেশের আগামীর রাজনীতিতে একটি নতুন বার্তা দেবে।

সমাবেশে উপস্থিত থাকার জন্য এমন সব রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে, যারা ফ্যাসিবাদবিরোধী অবস্থান ও পিআর পদ্ধতির নির্বাচন ব্যবস্থার পক্ষে। আয়োজকদের মতে, এতে বিভিন্ন দলের শীর্ষ পর্যায়ের নেতাদের উপস্থিতি নিশ্চিত হয়েছে।

গাজা অবরোধ ভাঙতে ফের সমুদ্রে ভাসছে ‘ফ্রিডম ফ্লোটিলা’
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
বিদেশে জাতীয় দলের খেলা দেখার সুযোগ পেলেন মেহেরপুরের শাহরিয…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর ও ৬ দোকান
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
সামনে এনসিপি, পেছনে আওয়ামী লীগ, মাঝে খেলছে জামায়াত: রাশেদ খ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
১৪ দিন আইসিইউতে লড়ে হেরে গেল দুই মাসের শিশু রোজা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্ত্রীর সামনেই নৌকা থেকে সাগরে পড়ে যাওয়া শামীমের মরদেহ ১৮ ঘ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9