গোপালগঞ্জে কিশোর গ্যাং ‘ডেমন বয়েজ’ গ্রুপের ৮ সদস্য গ্রেপ্তার

২৮ জুন ২০২৫, ০২:১৮ PM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৫:০২ PM
গ্রেপ্তার কিশোর গ্যাং ‘ডেমন বয়েজ’ গ্রুপের ৮ সদস্য

গ্রেপ্তার কিশোর গ্যাং ‘ডেমন বয়েজ’ গ্রুপের ৮ সদস্য © টিডিসি

গোপালগঞ্জের কাশিয়ানীতে অভিযান চালিয়ে কিশোর গ্যাং ‘ডেমন বয়েজ’ গ্রুপের ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এ সময় তাদের কাছ থেকে গাঁজা ও মোবাইলফোন জব্দ করা হয়।

শুক্রবার (২৭ জুন) রাতে কাশিয়ানী উপজেলার মহেশপুর রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

কাশিয়ানীর রাতইল হর্টিকালচার আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন ইস্তেখার তৌহিদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মহেশপুর গ্রামের মোস্তফা মোল্যার ছেলে ইনতেমাম মোল্যা (২০), গেড়াখোলা গ্রামের মফিজুর রহমানের ছেলে মো. জিসান (২০), হোগলাকান্দি গ্রামের মনির মুন্সীর ছেলে হামজা মুন্সী (২০), একই গ্রামের আরিফ মোল্যার ছেলে অনিক মাহমুদ (২০), পশ্চিম মাঝিগাতি গ্রামের আসলাম শরীফের ছেলে ইয়ামিন শরীফ (২০), একই গ্রামের জালাল মোল্যার ছেলে বেলাল মোল্যা (২০), এস্কেন মুন্সীর ছেলে আশিক মুন্সী (২০) ও দোলা গ্রামের ওহিদ শেখের ছেলে হামিম শেখ (২০)।

আরও পড়ুন: মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে ঝরল ৪ প্রাণ

ক্যাপ্টেন ইস্তেখার তৌহিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মহেশপুর রেলস্টেশন এলাকায় অভিযান চালায় যৌথ বাহিনীর একটি দল। এ সময় কিশোর গ্যাং ডেমন বয়েজ গ্রুপের আট সক্রিয় সদস্যকে গ্রেপ্তা করে। পরে তাদের কাছ থেকে ১৫ গ্রাম গাঁজা, একটি গাঁজা সেবনের কল্কি ও ৮টি অ্যান্ড্রয়েড মোবাইলফোন জব্দ করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা জান্নাত তাদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করে জেলহাজতে পাঠান।

আজ ১১টায় গণবোমা হামলার হুমকি, ব্র্যাক ইউনিভার্সিটিতে পুলিশ …
  • ০৬ অক্টোবর ২০২৬
সালমান মুক্তাদিরের ভিডিও বক্তব্য শেয়ার করে যা লিখলেন কাজী জ…
  • ০৬ অক্টোবর ২০২৬
একসঙ্গে ৩০ ব্যাংকের কার্ড-এটিএমসহ বিভিন্ন সেবা বন্ধ, ভোগান্…
  • ০৬ অক্টোবর ২০২৬
আইইউবিতে ব্যবসায় শিক্ষা অনুষদের অ্যাক্রেডিটেশন নিয়ে সিম্পোজ…
  • ০৬ অক্টোবর ২০২৬
বাবা-মাকে দেখে হতে চেয়েছিলেন বিচারক, প্রথম ভাইভাতেই স্বপ্ন …
  • ০৬ অক্টোবর ২০২৬
শিক্ষকদের সম্মান জানিয়ে বিইউবিটিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • ০৬ অক্টোবর ২০২৬