এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

২২ জুন ২০২৫, ০৬:০৯ PM , আপডেট: ২৩ জুন ২০২৫, ০৮:৩৬ PM
ককটেল বিস্ফোরণের ঘটনা

ককটেল বিস্ফোরণের ঘটনা © টিডিসি ফটো

রাজধানীর বাংলামোটরে এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রবিবার (২২ জুন) বিকেল ৫টা ১৭ মিনিটে রূপায়ণ টাওয়ারের সামনের সড়কে এ বিস্ফোরণ ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কে বা কারা ককটেলটি বিস্ফোরণ ঘটিয়েছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে বিস্ফোরণে কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।

ট্র্যাফিক সহকারীর দায়িত্বে থাকা সাকিব নামে এক শিক্ষার্থী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা কাজ করা সময় হঠাৎ একটি বিকট শব্দ শুনতে পাই। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে নিশ্চিত করা যায়নি। আশেপাশের সিসিটিভি ফুটেজ দেখে পরবর্তীতে পুলিশ ব্যবস্থা নিবে বলে আমাদের জানিয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, আমরা বিষয়টি নিয়ে খোঁজ নিচ্ছি।

পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা জ…
  • ০৩ অক্টোবর ২০২৬