সড়ক থেকে বিশ্বজিৎয়ের মরদেহ উদ্ধার

২১ জুন ২০২৫, ০৭:৪৬ PM , আপডেট: ২৩ জুন ২০২৫, ০৭:৫২ AM
কলমান্দা থানা, নেত্রকোনা

কলমান্দা থানা, নেত্রকোনা © সংগৃহীত

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় সড়কের পাশ থেকে বিশ্বজিৎ (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (২১ জুন) সকালের দিকে উপজেলার হিন্দু চকপাড়া ব্রিজের নিচে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে জানালে মরদেহ উদ্ধার করা হয়।  বিষয়টি নিশ্চিত করেছেন কলমাকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) বাবুল হাসান। 

নিহত বিশ্বজিৎ উপজেলার সদর ইউনিয়নের হিন্দু চকপাড়া গ্রামের অনিলের ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে স্থানীয় এক নারী প্রথমে মৃতদেহটি দেখতে পান। তার চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। তাৎক্ষণিকভাবে বিষয়টি পুলিশকে অবগত করলে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে পুলিশ।  মরদেহের পাশে মদের বোতল ও ট্যাপেন্ডাল জাতীয় ঔষধ পাওয়া যায়। বিষক্রিয়ার কারণে বিশ্বজিৎয়ের মৃত্যু হতে পারে বলে ধারণা স্থানীয়দের।

কলমান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) বাবুল হাসান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে প্রকৃত মৃত্যুর কারণ জানা যাবে।

 

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9