পিরোজপুরে আইনজীবী হত্যাচেষ্টা মামলায় কারাগারে ৪

১৮ জুন ২০২৫, ০৩:৪৭ PM , আপডেট: ১৯ জুন ২০২৫, ০৭:৪৪ AM
জেলা ও দায়রা জজ আদালত পিরোজপুর

জেলা ও দায়রা জজ আদালত পিরোজপুর © ফাইল ফটো

পিরোজপুরের মঠবাড়িয়ায় আইনজীবী আবুল কালাম মো. খালিদের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার চার আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বুধবার (১৮ জুন) জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মজিবুর রহমান তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

আসামিরা হলেন- আ. রাজ্জাক ওরফে রঞ্জু (৫০), মনির হোসেন (৫২), রিয়াদুল করিম ওরফে আরজু (৫৫) ও রিয়াজ (২৫)। তারা সবাই মঠবাড়িয়া উপজেলার পশ্চিম রাজপাড়া গ্রামের বাসিন্দা।

মামলা তথ্যসূত্রে জানা যায়, গত ৩১ মার্চ মঠবাড়িয়া উপজেলার পশ্চিম রাজপাড়া গ্রামের বাসিন্দা আইনজীবী আবুল কালাম মো. খালিদ ঈদের নামাজ শেষ করা মাত্রই আসামিরা তার ওপর হামলা চালিয়ে জখম করেন। পরে স্থানীয় লোকজন বাঁচাতে এগিয়ে এলে আসামিরা তাকে মৃত ভেবে ফেলে রেখে কয়েকটি হাত বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করা হয়। পরে আসামিরা আদালতে হাজির হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

এ বিষয়ে আদালতের অতিরিক্ত পিপি ওয়াহিদ হাসান বাবু বলেন, ‘আসামিরা দীর্ঘদিন পলাতক ছিলেন। উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হওয়ায় আজ শুনানি শেষে আদালত তাঁদের কারাগারে পাঠান।’

ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
ফুল দিয়ে শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীত…
  • ০৫ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে এরিয়া সেলস ম্যানেজার, আবেদন ১৭ অক্টোব…
  • ০৫ অক্টোবর ২০২৬
১৫ লাখ টাকার মসজিদ সংস্কারের টেন্ডার আটকে আছে চবি ছাত্রদল স…
  • ০৫ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ব…
  • ০৫ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জের সেই বুশরাসহ বিসিএসের গেজেটভুক্ত হলেন আরও ৪০ প্র…
  • ০৫ অক্টোবর ২০২৬