স্বপ্ন পূরণে দুবাই পাড়ি, চাকরিতে যোগদানের আগের রাতে প্রাণ হারালেন রুবেল

১৪ জুন ২০২৫, ০৮:৫১ AM , আপডেট: ১৫ জুন ২০২৫, ০৩:৩৯ PM
মো. নুরুল আবছার রুবেল

মো. নুরুল আবছার রুবেল © সংগৃহীত

বুকভরা স্বপ্ন নিয়ে ভাগ্য বদলের আশায় এক বছর আগে সংযুক্ত আরব আমিরাতের দুবাই পাড়ি জমিয়েছিলেন মো. নুরুল আবছার রুবেল (২৯)। পরিবারের সদস্যদের মুখে হাসি ফোটানোর আশায় পুরোনো চাকরি ছেড়ে নতুন প্রতিষ্ঠানে যোগদানের অপেক্ষায় ছিলেন তিনি। কিন্তু নতুন কর্মস্থলে যোগদানের আগের দিন প্রাণ হারালেন রুবেল।

শুক্রবার (১৩ জুন) বাংলাদেশ সময় রাত ২টার দিকে সংযুক্ত আরব আমিরাতের আল কাসিমি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের মধ্যে।

নুরুল আবছার রুবেল চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের বোয়ালিয়া জাকিরপাড়ার বাসিন্দা নুর মোহাম্মদের ছেলে। চার ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন বড়। পরিবারের আর্থিক টানাপড়েন মেটাতে ২০২৪ সালের ১৮ ফেব্রুয়ারি তিনি দুবাই পাড়ি জমান।

প্রথমে এক রেস্টুরেন্টে কাজ করলেও কিছুদিন আগে নতুন একটি কোম্পানিতে চাকরির সুযোগ মেলে তার। একদিন পরই নতুন কর্মস্থলে যোগ দেওয়ার কথা ছিল। তবে গত ৭ জুন (শনিবার) বাংলাদেশ সময় রাত ১২টার দিকে দুবাইয়ে এক মার্কেটের সামনে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি গাড়ি তাকে সজোরে ধাক্কা দেয়। স্থানীয় লোকজন তাকে গুরুতর উদ্ধার করে আহত অবস্থায় আল কাসিমি হাসপাতালে ভর্তি করেন। 

আরও পড়ুন: ডাকসুর নির্বাচন কমিশন গঠন ও তফসিলের দাবিতে ফের কর্মসূচির ঘোষণা

টানা ছয় দিন আইসিইউতে থাকার পর রুবেল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার ফুফাতো ভাই আলী আজম বলেন, ‘নতুন চাকরি পেয়ে রুবেল খুবই খুশি ছিল। আমাদের সবাইকে ফোন করে জানায়, তার ভালো একটা চাকরি হয়েছে। কিন্তু সেই চাকরিতে যোগ দেওয়ার আগের রাতেই এই দুর্ঘটনা ঘটে।’

রুবেলের প্রতিবেশী ও নোয়াপাড়া হযরত ছয়পীর আউলিয়া (রহ.) স্মৃতি সংসদের সভাপতি মোহাম্মদ সবুর বলেন, ‘এ গ্রামের অনেক যুবক জীবিকার সন্ধানে বিদেশে গেছেন। নুরুল আবছারও বিদেশ গিয়ে পরিবারের হাল ধরতে চেয়েছিল। কিন্তু ভাগ্য তার সহায় হলো না। এখন তার বাবা-মা দিশেহারা। আমরা সরকারের সহযোগিতায় মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার অনুরোধ জানাই।’

নুরুল আবছার নোয়াপাড়া হযরত ছয়পীর আউলিয়া (রহ.) স্মৃতি সংসদের প্রবাসী সদস্য ছিলেন। তার মৃত্যুতে সংগঠনের সদস্যসহ এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

প্রাথমিকের বিতর্কিত সেই বদলি স্থগিত, শিক্ষা কর্মকর্তা বললেন…
  • ০৩ অক্টোবর ২০২৬
পর্যটন পুরস্কার পেলেন সালাহউদ্দিনসহ ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠান
  • ০৩ অক্টোবর ২০২৬
উপজেলায় প্রথম হয়েও নিয়োগের চিঠি পেলেন না ঢাবির জুয়েল
  • ০৩ অক্টোবর ২০২৬
৪০৩ রানের রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে হারাল ভারত
  • ০৩ অক্টোবর ২০২৬
জেলা বিএনপির কার্যালয়ে আগুন 
  • ০৩ অক্টোবর ২০২৬
ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জর…
  • ০৩ অক্টোবর ২০২৬