যশোরে ছুরিকাঘাতে যুবক নিহত, জানা গেল কারণ

০৫ জুন ২০২৫, ০৫:২৬ PM , আপডেট: ০৯ জুন ২০২৫, ০৭:১৩ AM
অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ

অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ © টিডিসি ফটো

যশোরের শার্শা উপজেলায় ছুরিকাঘাতে এক যুবক নিহত হওয়ার ঘটনায় অভিযুক্ত একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান।

জানা গেছে, আটক ব্যক্তি সোহেল রানা (২৮), শার্শার বাগআঁচড়া ইউনিয়নের টেংরা গ্রামের বাসিন্দা এবং রমজান শেখের ছেলে। পুলিশ আজ ভোর ৫টার দিকে জামতলা টেংরা হাইস্কুলের সামনে থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, বুধবার রাত ১০টার দিকে শার্শার উলাশী ইউনিয়নের খাজুরা এলাকায় একটি মাটির রাস্তায় দুই যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সবুজ (২২) নামে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অপর যুবক রাজু (২২) চিকিৎসাধীন রয়েছেন।

প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত সবুজ, আহত রাজু এবং তাদের সঙ্গী কালু ওই রাতে কলাবাগানে পাহারাদারি করছিলেন। রাত ১০টার দিকে সোহেল রানা ও তার সহযোগী আল আমিন ওই পথ দিয়ে ৫০ পিস ইয়াবাসহ চলাচল করছিলেন। সন্দেহ হলে সবুজ তাদের দিকে টর্চলাইট মেরে পরিচয় জানতে চান। তখন তারা নিজেদের দক্ষিণ বুজরুজবাগানের রফিকুল ইসলামের ছেলে বাবুর লোক হিসেবে পরিচয় দেয়।

সবুজ তাদের কথাবার্তায় সন্দেহ পেয়ে বাবুকে ফোন দেওয়ার চেষ্টা করলে সোহেল রানা ও তার সহযোগীরা বাধা দেয় এবং একপর্যায়ে ধস্তাধস্তি শুরু হয়। এ সময় সোহেল রানা তার সঙ্গে থাকা ছুরি দিয়ে প্রথমে রাজুকে আঘাত করে এবং পরে সবুজ প্রতিরোধ করতে গেলে তাকেও ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ দ্রুত তদন্তে নামে এবং প্রযুক্তি ব্যবহার করে মাত্র ৯ ঘণ্টার মধ্যে সোহেল রানাকে শনাক্ত করে আটক করে। অপর অভিযুক্ত আল আমিনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান জানান, আটক সোহেল রানাকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং অপর পলাতককে ধরতে অভিযান চলছে।

অফিস টাইমে পপুলারে সরকারি চিকিৎসক, বরখাস্তের নির্দেশ স্বাস্…
  • ০৬ আগস্ট ২০২৬
ফেনীতে বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশাচালকের
  • ০৬ আগস্ট ২০২৬
বিপর্যয় কাটিয়ে সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে ‘বিশেষ বার্তা’ মিরা…
  • ০৬ আগস্ট ২০২৬
মানবতাবিরোধী অপরাধ মামলায় আসামি হলেন ড. জাফর ইকবাল
  • ০৬ আগস্ট ২০২৬
অনুপস্থিতি ফি প্রত্যাহার করল ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড …
  • ০৬ আগস্ট ২০২৬
পাঁচ দাবিতে বাগেরহাটে ১১-দলীয় ঐক্যের স্মারকলিপি
  • ০৬ আগস্ট ২০২৬