নদীতে ভাসছিল তরুণের হাত-পা বাঁধা মরদেহ

২৫ মে ২০২৫, ১১:৫৯ AM , আপডেট: ২৬ মে ২০২৫, ১০:০১ AM
নিহত ইতুল

নিহত ইতুল © সংগৃহীত

পাবনায় নদীতে ভাসছিল ইতুল হোসেন (১৮) নামের এক তরুণের মরদেহ। খবর পেয়ে তার লাশ উদ্ধার করে পুলিশ। শনিবার (২৪ মে) রাত নয়টার দিকে পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়নের মিলনচর এলাকার গুমানি নদী থেকে তার লাশটি উদ্ধার করা হয়।

এর আগে শুক্রবার (২৩ মে) রাত থেকে নিখোঁজ ছিল ইতুল। তিনি মিলনচর গ্রামের নবীর উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাত ১০টার দিকে অজ্ঞাতপরিচয় দুজন যুবক ইতুলকে ডেকে একটি মোটরসাইকেলে করে নিয়ে যায়। এর পর থেকেই তিনি নিখোঁজ ছিল। শনিবার সন্ধ্যায় গুমানি নদীর কাজিরচর ও মিলনচর সংযোগস্থলে হাত-পা বাঁধা একটি লাশ দেখতে পান এলাকাবাসী। খবর পেয়ে পরিবার লাশটি ইতুলের বলে নিশ্চিত করে। এ সময় লাশের হাত-পা বাঁধা ছিল। নাক ও মুখে রক্তাক্ত জখম ছিল।

আরও পড়ুন: ববির নবনিযুক্ত উপাচার্যের কাছে শিক্ষার্থীদের ৮২ দাবি

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বলেন, এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে রাত ৯টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে এটিকে হত্যা বলেই ধারণা করা হচ্ছে। তবে কারা কী কারণে ইতুলকে হত্যা করেছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরও জানান, মরদেহ উদ্ধারের পর রবিবার ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইনোভেশন ফেয়ারে পবিপ্রবির ৫ উদ্ভাবনী প্রকল্প ও স্মার্ট অ্যাপ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ফোন বদলালেও পাসওয়ার্ড-পাসকি হারানোর ভয় নেই, অ্যান্ড্রয়েডে ন…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আক্রান্ত আরও দুজনের মৃত্যু
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
প্রতিষ্ঠার দুই দশক পেরিয়ে গেলেও কুবিতে নেই ডে-কেয়ার সেন্টার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
গণঅভ্যুত্থানে ইন্টারনেট বন্ধ, সেখান থেকেই স্বাধীন নেটের ভাব…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9