নিয়ন্ত্রণ হারানো কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল তরুণের, আহত ২

২৪ মে ২০২৫, ১১:২৭ AM , আপডেট: ২৬ মে ২০২৫, ০২:৫৪ AM
দুর্ঘটনার পর জব্দ করা কাভার্ডভ্যান

দুর্ঘটনার পর জব্দ করা কাভার্ডভ্যান © টিডিসি ফটো

যশোরের শার্শা উপজেলার বেলতলা আমবাজারে কাভার্ডভ্যানের ধাক্কায় সৌরভ মন্ডল (২৫) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায়  আহত হয়েছেন হাসিব (২০) ও রফিকুল (২৬) নামে আরও দু’জন।
নিহত সৌরভ মন্ডল গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সদুল্লাপুর ইউনিয়নের সুকদেব মন্ডলের ছেলে। হাসিব ও রফিকুলও একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত ১২টার দিকে সৌরভ, হাসিব ও রফিকুল বেলতলা আমবাজারে শ্রমিক হিসেবে কাজ শেষে পাকা রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় সাতক্ষীরা থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ধাক্কা দেয়। 

এতে সৌরভের মাথায় গুরুতর আঘাত লাগলে অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। আহত দুই যুবক প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

আরও পড়ুন: জুলাইযোদ্ধা হাসানের মরদেহ আসছে আজ, জানাজা কেন্দ্রীয় শহীদ মিনারে

স্থানীয় বাসিন্দারা বলছেন, মহাসড়কের পাশে বেলতলায় আমবাজার বসে। পাশাপাশি সড়কের বিভিন্ন স্থানে বড় গর্ত থাকায় সেখানে প্রায়ই যানজট ও দুর্ঘটনা ঘটে।

নাভারণ হাইওয়ে থানার ওসি রোকুনুজ্জামান বলেন, খবর পেয়ে দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছেন। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

এসপি অফিস ঘেরাও করা সেই ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষার তারিখ ঘোষ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেলেন আজন্ম দৃষ্টিহীন রাবি শিক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9