কারাগারে সিঁড়ির রেলিং থেকে পড়ে গিয়ে আসামির মৃত্যু

২৩ মে ২০২৫, ১০:৩৬ AM , আপডেট: ২৪ মে ২০২৫, ১১:২৭ AM
ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে

ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে © ফাইল ছবি

ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে নূরনবী হক জিসান (২৬) নামে এক আসামির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) বেলা আড়াইটার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে সিঁড়ির রেলিং থেকে পড়ে গিয়ে মাথায় আঘাত পান তিনি।

মারা যাওয়া নূরনবী হক জিসান ময়মনসিংহ সদর উপজেলার পালপাড়া গ্রামের মৃত নজরুল হকের ছেলে। তিনি ডাকাতির প্রস্তুতি মামলার আসামি ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের জেলার মোহাম্মদ আতিকুর রহমান।

তিনি বলেন, নূরনবী হক জিসান ডাকাতির প্রস্তুতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। তাকে গ্রেপ্তার করার পর চলতি বছরের ২৮ মার্চ থেকে কারাগারে বন্দী রয়েছেন। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে কারাগারের ভেতরের ওয়ার্ডে সিঁড়ির রেলিং থেকে পড়ে গিয়ে মাথায় আঘাত পায় জিসান।

আরও পড়ুন: জাবিতে ছাত্রদের হলে ছাত্রীর প্রবেশ, তদন্তে কমিটি

এ অবস্থায় কারাগারের চিকিৎসকের পরামর্শে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় বেলা আড়াইটায় মারা যান জিসান।

জেলার মোহাম্মদ আতিকুর রহমান আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আগে থেকে কোনও রোগে আক্রান্ত কিনা ময়নাতদন্তের রিপোর্ট পেলে জানা যাবে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬