২৮ মার্চ পর্যন্ত আন্দোলন স্থগিত

২০ মার্চ ২০১৯, ০৫:১৮ PM

© সংগৃহীত

নিরাপদ সড়কের দাবিতে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থীরা আগামী ২৮ মার্চ পর্যন্ত আন্দোলনের সব কর্মসূচি স্থগিত ঘোষণা করেছেন। বুধবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামের সঙ্গে বৈঠকের পর আন্দোলনকারী শিক্ষার্থীরা এ কথা জানান।

নিরাপদ সড়কের বিষয়ে কথা বলতে আন্দোলনরত শিক্ষার্থীদের ১০ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) কার্যালয়ে যায়। আজ বুধবার দুপুর ১টার দিকে তারা প্রগতি সরণির সামনে থেকে ডিএনসিসি কার্যালয়ে যান। পরে দেড়টার দিকে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেন।

বৈঠকে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) উপাচার্য মেজর জেনারেল এম এমদাদুল বারীসহ বিভিন্ন শিক্ষার্থী প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বৈঠকে উপস্থিত বিইউপি শিক্ষার্থী তৌহিদুজ্জামান সাংবাদিকদের বলেন, ‘আজ আমরা ছাত্রদের নিয়ে মেয়রের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেছি। সময় সাপেক্ষে মেয়র সাহেব আমাদের সব দাবি মেনে নিয়েছেন। আমরা বলেছি আইনি প্রক্রিয়ার মাধ্যমে সর্বোচ্চ ৩০ দিনের মধ্যে এই ঘটনায় দায়েরকৃত মামলার চার্জশিট দিতে হবে। মেয়র বলেছেন, তিনি সেই ব্যবস্থা করবেন। দোষী ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবেন।’

তিনি আরও বলেন, ‘সড়ক নিরাপত্তার জন্য যেখানে যা করা দরকার তার জন্য একটা পরিকল্পনা প্রণয়ন করবেন মেয়র এবং পরবর্তী এক মাসের মধ্যে তা বাস্তবায়ন করবেন। এছাড়া স্টুডেন্ট কাউন্সিলের কথাও বলেছেন তিনি। এজন্য আমরা পরবর্তী সাতদিন সময় দিচ্ছি। আগামী ২৮ মার্চ বৃহস্পতিবার মেয়রের সঙ্গে আবার আমাদের বৈঠক হবে। তাই আজ থেকে ২৮ তারিখ পর্যন্ত সব ধরনের আন্দোলন আমরা স্থগিত করছি।’

প্রসঙ্গত, মঙ্গলবার (১৯ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর বসুন্ধরা গেট এলাকায় ‘সুপ্রভাত’ নামে একটি বাসের চাপায় বিইউপির শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী নিহত হন। এ ঘটনার পর ঘাতক বাস সুপ্রভাত পরিবহনের রুট পারমিট বাতিল, ঘাতক চালকের ফাঁসির দাবিসহ আট দফা দাবিতে নানা স্লোগান দিয়ে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। বুধবারও রাজধানীজুড়ে শিক্ষার্থীদের অবরোধ আন্দোলন হয়। দাবি পূরণ না হওয়া পর্যন্ত সড়ক ছাড়বেন না বলে ঘোষণা দিয়েছিলেন তারা।

নানাবাড়ির পুকুরপাড়ে খেলতে গিয়ে দুই শিশুর মৃত্যু
  • ০১ এপ্রিল ২০২৬
১-১২তম নিবন্ধনধারীদের বিষয়ে মন্ত্রণালয়ে পাঠানো সারসংক্ষেপে …
  • ০১ এপ্রিল ২০২৬
পহেলা বৈশাখ টাঙ্গাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচি উদ্বো…
  • ০১ এপ্রিল ২০২৬
ইসরায়েল-যুক্তরাষ্ট্রকে চাপে ফেলতে যেভাবে প্রযুক্তির ব্যবহার…
  • ০১ এপ্রিল ২০২৬
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত ইস্যুতে বাংলাদেশি শ্রমিকদের অধিকা…
  • ০১ এপ্রিল ২০২৬
সাফের ফাইনালে বাংলাদেশ
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence