শিক্ষার্থীদের আন্দোলনে ডাকসু এজিএস সাদ্দামের সংহতি

২০ মার্চ ২০১৯, ০৪:১২ PM

© সংগৃহীত

নিরাপদ সড়কের দাবিতে দ্বিতীয় দিনের মতো শুরু হওয়া বিক্ষোভের সাথে একাত্মতা প্রকাশ করে এতে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) এজিএস ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। বুধবার বিকাল ৪টার দিকে রাজধানীর শাহবাগ মোড়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে যোগ দেন তিনি।

রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বেলা ১১টার দিকে বিক্ষোভ শুরু করেন। আশেপাশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে যোগ দিয়েছেন।

এসময় ডাকসুর এজিএস সাদ্দাম হোসেন শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে বলেন, প্রয়োজনে গাড়ির কাগজপত্র ও চালকের লাইসেন্স চেক করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় চেকপোস্ট বসানো যেতে পারে।

নিরাপদ সড়কের দাবিতে শাহবাগ অবরোধ করে থাকা শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। বুধবার দুপুর ১টার দিকে পুলিশ শিক্ষার্থীদের রাস্তা থেকে সরে দাঁড়ানোর অনুরোধ জানালে তারা এসব কথা বলেন। 

এর আগে বুধবার সকালে আবরার হত্যার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ-মিছিল করে রাজু ভাস্কর্যের পাদদেশে জমায়েত হয় ঢাবি শিক্ষার্থীরা। সেখান থেকে মিছিল সহকারে বেলা সোয়া ১১ টায় শাহবাগ মোড়ে অবস্থান নেয়। ফলে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এসময় শিক্ষার্থীরা ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগানসহ নিরাপদ সড়ক চেয়ে বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড প্রদর্শন করেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র শাহরিয়ার বলেন, নিরাপদ সড়কের নিশ্চয়তা না দেওয়া পর্যন্ত আমরা কর্মসূচি চালিয়ে যাবো।

আন্দোলনকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করেন ডাকসু ভিপি নুরুল হক। তিনি গত বছর নিরাপদ সড়ক আন্দোলনের সময় করা মামলা প্রত্যাহার এবং শিক্ষার্থীদের দাবির বিষয়ে কার্যকরী উদ্যোগ নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

ফিফা র‌্যাঙ্কিংয়ে নতুন শীর্ষ দল, ফের পেছাল ব্রাজিল-আর্জেন্ট…
  • ০১ এপ্রিল ২০২৬
নানাবাড়ির পুকুরপাড়ে খেলতে গিয়ে দুই শিশুর মৃত্যু
  • ০১ এপ্রিল ২০২৬
১-১২তম নিবন্ধনধারীদের বিষয়ে মন্ত্রণালয়ে পাঠানো সারসংক্ষেপে …
  • ০১ এপ্রিল ২০২৬
পহেলা বৈশাখ টাঙ্গাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচি উদ্বো…
  • ০১ এপ্রিল ২০২৬
ইসরায়েল-যুক্তরাষ্ট্রকে চাপে ফেলতে যেভাবে প্রযুক্তির ব্যবহার…
  • ০১ এপ্রিল ২০২৬
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত ইস্যুতে বাংলাদেশি শ্রমিকদের অধিকা…
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence