এবার সিএনজির ধাক্কায় স্কুলছাত্রের মৃত্যু

১৯ মার্চ ২০১৯, ০৭:০১ PM

© ফাইল ফটো

জামালপুরের দেওয়ানগঞ্জে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী ওয়াজকুরুনী মামুন (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের পোল্লাকান্দি সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।

দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।জানা যায়, মামুন একই ইউনিয়নের পূর্ব সরদারপাড়া গ্রামের মো. আব্দুস সামাদের ছেলে। সে দেওয়ানগঞ্জ পৌরসভা এলাকার আজিজা রোজ বাড কিন্ডার গার্টেনের দশম শ্রেণির ছাত্র।

স্কুলের প্রধান শিক্ষক নূরুন্নাহার বেগম জানান, দুপুরে মোটরসাইকেল চালিয়ে দেওয়ানগঞ্জ থেকে বাড়ি ফিরছিলো মামুন। পথে পোল্লাকান্দি সেতু এলাকায় যাত্রীবাহী একটি অটোরিকশা তাকে দেয়। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে, আজ মঙ্গলবার সকালে রাজধানীর কুড়িলের যমুনা ফিউচার পার্কের সামনে নিজ শিক্ষা প্রতিষ্ঠানের বাসে ওঠার সময় পেছন থেকে সুপ্রভাত পরিবহনের একটি বাস বিইউপি শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরীকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ দুর্ঘটনার পর থেকেই নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীরা আবারও আন্দোলনে নামে।

দেশেই চালু হচ্ছে পেপ্যাল, কমিটি গঠন
  • ০১ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাস চান না প্রাথমিকের শিক্ষকরা, জানালেন মন্ত্রীকে
  • ০১ এপ্রিল ২০২৬
সংবিধান সংশোধনে সব দলের সদস্য নিয়ে বিশেষ কমিটি গঠন হবে: চিফ…
  • ০১ এপ্রিল ২০২৬
লক্ষ্মীপুরে খালে পড়ে ছিল ড্রামভর্তি ডিজেল
  • ০১ এপ্রিল ২০২৬
৬১ হাজার টন গম নিয়ে চট্টগ্রামে মার্কিন জাহাজ
  • ০১ এপ্রিল ২০২৬
এ বছর অনিয়ম করলে আগামী বছর সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ: বন প্র…
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence