এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

০৩ মার্চ ২০১৯, ০১:২১ PM

সিরাজগঞ্জের তাড়াশে গলায় ওড়না পেঁচিয়ে সাথী খাতুন নামে এক এসএসসি পরীক্ষার্থী আত্নহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে। নিহত সাথী উপজেলার নওগাঁ ইউনিয়নের মালিপাড়া গ্রামের শফিকুল ইসলামের মেয়ে। সে এবার আজিমনগর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছিল। আজ রবিবার সকালে মরদেহটি উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সাথী খাতুন শনিবার চলমান এসএসসি পরীক্ষা দেয়ার জন্য তাড়াশ সদরে যায়। সে যাওয়ার পর তার মা-বাবা নানির বাড়ি চলে যায়। পরীক্ষা শেষে বাড়ি ফিরেই ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্নহত্যা করে সাথী। গ্রামের স্কুল থেকে তার ছোটবোন ফিরে ঘরের দরজা বন্ধ দেখে জানালা দিয়ে উঁকি দিয়ে দেখে সাথী ঝুলে রয়েছে। 

তাড়াশ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রবিবার সকালে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

আমার বিরুদ্ধে অপপ্রচার চালায়, আমি নাকি পরীক্ষার দিন রুটিন দ…
  • ১৭ এপ্রিল ২০২৬
প্ল্যান ইন্টারন্যাশনালে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ২৫ …
  • ১৭ এপ্রিল ২০২৬
বাকিতে চা না দেয়ায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২
  • ১৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ দেখতে স্টেডিয়ামে জাইমা রহমান
  • ১৭ এপ্রিল ২০২৬
রাশিয়ার তেল আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক…
  • ১৭ এপ্রিল ২০২৬
অফিসার নিয়োগ দেবে এসএ গ্রুপ, কর্মস্থল চট্টগ্রাম
  • ১৭ এপ্রিল ২০২৬