ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষে ছাত্রলীগ কর্মী নিহত

০২ মার্চ ২০১৯, ১২:৪১ PM

© গ্রাফিক্স ছবি

ক্রিকেট খেলাকে কেন্দ্র করে গাজীপুরের টঙ্গী পূর্ব থানা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সংগঠনের এক কর্মী নিহত হয়েছেন। শুক্রবার রাতে সেখানকার মুন্সিপাড়া রোড এলাকায় এ ঘটনা ঘটে।

সংঘর্ঘে নিহত প্রিন্স মাহমুদ নাহিদ (২৮) টঙ্গী পূর্ব থানার দত্তপাড়া এলাকার জহিরুল ইসলামের ছেলে। তিনি স্থানীয় ছাত্রলীগের সক্রিয় সদস্য ছিলেন বলে জানা গেছে।

টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক শুভ মণ্ডল জানান, ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বরান মুন্সিপাড়া রোড এলাকায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় নাহিদকে অন্য প্রতিপক্ষের সদস্যরা ছুরিকাঘাত করে পালিয়ে যায়। সেখান থেকে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

নাহিদের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বড় দুঃসংবাদ পেল বার্সেলোনা
  • ২৩ এপ্রিল ২০২৬
‘ফুয়েল লোডিং’ কী, রূপপুর থেকে কবে বিদ্যুৎ পাওয়া যেতে পারে?
  • ২৩ এপ্রিল ২০২৬
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা
  • ২৩ এপ্রিল ২০২৬
ছাত্ররাজনীতি নিষিদ্ধ রুয়েটে ছাত্রদলের দেয়াল লিখন, শিক্ষার্থ…
  • ২৩ এপ্রিল ২০২৬
যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করুন: অ্যাডভোক…
  • ২৩ এপ্রিল ২০২৬
অন্তর্বর্তী সরকারের সময় নিয়োগ পাওয়া দুই রাষ্ট্রদূতের নিয়োগ …
  • ২৩ এপ্রিল ২০২৬