চবিতে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষ : আহত ৭

২৩ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৩২ PM

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের দুই গ্রুপের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৭ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে ক্যাম্পাসে অন্তত আটটি ককটেল বিস্ফোরণের শব্দ হয় বলে জানা গেছে।

জানা গেছে, ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সহ-সভাপতি গোলাম রসুল নিশানকে না পেয়ে ক্যাম্পাসে খুঁজতে আসেন তার অনুসারীরা। কিন্তু তাকে কোথাও না পেয়ে সোহরাওয়ার্দী হলের সামনে ছাত্রলীগের অপর একটি গ্রুপের বিরুদ্ধে নিশানকে অপহরণের অভিযোগ তোলে। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। 

বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্টরা জানিয়েছেন, গতরাত সাড়ে ১১টার দিকে নিশানের অনুসারীরা বিশ্ববিদ্যালয়ের জিরোপয়েন্ট গেট অবরোধ করে রাখে এবং সেখানে ১৫ মিনিট ধরে ভাঙচুর চালায়। এ ঘটনায় আহত তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এদিকে, সংঘের্ষের পর নগরীর লালখান এলাকায় নিশানকে আহত অবস্থায় পাওয়া গেছে বলে দাবি করেছেন তার অনুসারীরা।

বড় দুঃসংবাদ পেল বার্সেলোনা
  • ২৩ এপ্রিল ২০২৬
‘ফুয়েল লোডিং’ কী, রূপপুর থেকে কবে বিদ্যুৎ পাওয়া যেতে পারে?
  • ২৩ এপ্রিল ২০২৬
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা
  • ২৩ এপ্রিল ২০২৬
ছাত্ররাজনীতি নিষিদ্ধ রুয়েটে ছাত্রদলের দেয়াল লিখন, শিক্ষার্থ…
  • ২৩ এপ্রিল ২০২৬
যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করুন: অ্যাডভোক…
  • ২৩ এপ্রিল ২০২৬
অন্তর্বর্তী সরকারের সময় নিয়োগ পাওয়া দুই রাষ্ট্রদূতের নিয়োগ …
  • ২৩ এপ্রিল ২০২৬