ঢাবি ছাত্রকে পিটিয়ে ডাস্টবিনে ছুঁড়লো ছাত্রলীগ নেতা

২০ ফেব্রুয়ারি ২০১৯, ১১:০৮ AM
মারধরে গুরুতর আহত ছাত্র আবুল কাসেম (বায়ে) এবং ছাত্রলীগ নেতা ইমাম হাসান (ডানে)

মারধরে গুরুতর আহত ছাত্র আবুল কাসেম (বায়ে) এবং ছাত্রলীগ নেতা ইমাম হাসান (ডানে) © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ছাত্রকে মারধর করে ডাস্টবিনে ফেলে দেয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কবি জসিম উদ্দিন হলে এ ঘটনা ঘটে।

মারধরকারী অভিযুক্ত ছাত্রলীগ নেতার নাম ইমাম হাসান । তিনি হল শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। ঘটনার পরে অন্য ছাত্রলীগ নেতারা আহত শিক্ষার্থীকে ডাস্টবিন থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজম্যান্ট বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আবুল কাসেমের সাথে কথা কাটাকাটি হয় অভিযুক্ত ইমাম হাসানের। পরে ইমাম তার অনুসারী অন্য ছাত্রলীগ কর্মীদের নিয়ে এসে তার উপর হামলা চালায়। কাসেম গুরুতর আহত হলে ইমামের অনুসারীরা তাকে হলের ডাস্টবিনে ফেলে রাখে।

পরে সেখান থেকে সূর্যসেন হল ছাত্রলীগ নেতা মেশকাতসহ কয়েকজন তাকে উদ্ধার করে ঢামেকে ভর্তি করেন। ইমাম হাসান বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাসের অনুসারী বলে জানা গেছে।

এ ঘটনায় আহত শিক্ষার্থীকে বাঁঁচাতে গিয়ে আহত হন একই হলের দ্বিতীয় বর্ষের বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের জোবায়ের, তৃতীয় বর্ষের ম্যানেজম্যান্ট ও ইনফরমেশন সিস্টেম বিভাগের মোস্তফা দাউদ ও দ্বিতীয় বর্ষের ইসলামিক স্টাডিজ বিভাগের শওকত। এসময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ও একটি মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।

অভিযোগের বিষয়ে ইমামের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার মোবাইল নাম্বারটি বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাসকেও একাধিকবার কল দেয়া হয়। কিন্তু তিনি কল রিসিভ করেননি।

এ বিষয়ে জসীমউদদীন হল শাখা ছাত্রলীগের সভাপতি আরিফ বলেন, ঘটনাটি শুনেছি। খোঁজ নিয়ে অপরাধীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

ট্রেন দুর্ঘটনায় বহু যাত্রী আহত, সর্বশেষ যা জানা যাচ্ছে
  • ১৮ মার্চ ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ৩…
  • ১৮ মার্চ ২০২৬
একসঙ্গে প্রাণ হারালেন বাবা ও ৫ বছরের ছেলে
  • ১৮ মার্চ ২০২৬
ঈদে হলে থাকা শিক্ষার্থীদের জন্য নেই বিশেষ আয়োজন
  • ১৮ মার্চ ২০২৬
ধর্ষণের শিকার শিশুটিকে বাঁচাতে কেটে ফেলতে হল জরায়ু
  • ১৮ মার্চ ২০২৬
ইবির জুলাইবিরোধী শিক্ষক-কর্মকর্তাদের শাস্তি মওকুফ 
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence