সড়ক দুর্ঘটনা

পথচারী বাঁচাতে গিয়ে প্রাণ গেলো ছাত্রলীগ-যুবলীগের ৫ নেতার

১১ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৩৭ AM
সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে চারজন। ইনসেটে দুর্ঘটনার পর উদ্ধার তৎপরতায় ফায়ার সার্ভিসের সদস্যরা

সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে চারজন। ইনসেটে দুর্ঘটনার পর উদ্ধার তৎপরতায় ফায়ার সার্ভিসের সদস্যরা © সংগৃহীত

এক পথচারীকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন ছাত্রলীগ ও যুবলীগের পাঁচ নেতা। গতরাত ১১টার দিকে খুলনায় লবণচরা থানার রূপসা বাইপাস সড়কের খেজুরবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পথচারী বাঁচাতে গিয়ে সিমেন্টবোঝাই ট্রাকের সঙ্গে একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে তারা নিহত হন। তারা সবাই গোপালগঞ্জ জেলা ছাত্রলীগ ও যুবলীগের নেতা বলে জানা গেছে।

নিহতরা হলেন—গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহবুব হাসান বাবু (২৪), গোপালগঞ্জ সদর যুবলীগের সহসভাপতি এস এম সাদিকুল আলম সাদিক (৩৮), জেলা ছাত্রলীগের উপসম্পাদক গাজী ওয়ালিদ মাহমুদ উৎসব (২৫), সহসম্পাদক সাজু আহমেদ (২৪) এবং সদর উপজেলা ছাত্রলীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অনিমুল ইসলাম গাজী (২৫)।

নিহতদের মধ্যে চার ছাত্রলীগ নেতার সবাই গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের ছাত্র। এর মধ্যে মাহবুব হাসান বাবু স্নাতক (সম্মান) শেষ বর্ষের, অনিমুল স্নাতক দ্বিতীয় বর্ষের, সাজু উদ্ভিদবিদ্যা বিভাগের তৃতীয় বর্ষের এবং উৎসবও একই কলেজের শিক্ষার্থী। প্রাইভেটকারটি সাদিকের ব্যক্তিগত এবং তিনিই চালাচ্ছিলেন।

পুলিশ জানিয়েছে, সিমেন্টবোঝাই ট্রাকটি খুলনা শহরের জিরো পয়েন্টের দিকে আসছিল। এসময় প্রাইভেটকারটি বিপরীত দিক থেকে রূপসা ব্রিজের দিকে যাচ্ছিল। পথিমধ্যে খেজুরবাগান এলাকায় একজন পথচারী প্রাইভেটকারটির সামনে পড়ে গেলে তাকে সাইড দিতে গিয়ে ট্রাকের নিচে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করেন।

লাশগুলো ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে ট্রাকচালক পলাতক রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

দেশেই চালু হচ্ছে পেপ্যাল, কমিটি গঠন
  • ০১ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাস চান না প্রাথমিকের শিক্ষকরা, জানালেন মন্ত্রীকে
  • ০১ এপ্রিল ২০২৬
সংবিধান সংশোধনে সব দলের সদস্য নিয়ে বিশেষ কমিটি গঠন হবে: চিফ…
  • ০১ এপ্রিল ২০২৬
লক্ষ্মীপুরে খালে পড়ে ছিল ড্রামভর্তি ডিজেল
  • ০১ এপ্রিল ২০২৬
৬১ হাজার টন গম নিয়ে চট্টগ্রামে মার্কিন জাহাজ
  • ০১ এপ্রিল ২০২৬
এ বছর অনিয়ম করলে আগামী বছর সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ: বন প্র…
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence