এসএসসি পরীক্ষার চতুর্থ দিনে বহিষ্কার ১৫৩

০৬ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৫০ PM

© ফাইল ছবি

এসএসসি ও সমমানের পরীক্ষার চতুর্থ দিনে মঙ্গলবার সাধারণ আট বোর্ডের অধীনে ইংরেজি (আবশ্যিক) ১ম পত্র, মাদরাসা বোর্ডের অধীনে অকাইদ ও ফিকহ্ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ দিন অনৈতিক কাজের জন্য সারাদেশে ১৫৩ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নিয়ন্ত্রণ কক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। আরও জানানো হয়, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ১১ হাজার ৪৯২ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এর মধ্যে আটটি সাধারণ বোর্ডের ৫ হাজার ৭৬৩ জন এবং মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে ৫ হাজার ৭২৭ জন রয়েছে।

প্রাপ্ত তথ্যমতে, ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ৫ লাখ ৩২ হাজার ৮ পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অনুপস্থিত ছিল ৫ লাখ ১৩ হাজার ৩৪ জন ও অনৈতিক কার্যক্রমের জন্য ৫১ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। চট্টগ্রাম বোর্ডের এক লাখ ৩৪ হাজার ৩৫ পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ৩৩ হাজার ৪০৪ ও ৬ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

এছাড়া রাজশাহী বোর্ডে এক লাখ ৮৬ হাজার ১৮৫ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ৭১২, বহিষ্কার ৫, বরিশাল বোর্ডে ৯২ হাজার ৯৯১ পরীক্ষার্থীর মধ্যে ৪৩৯ ও বহিষ্কার ২৩, সিলেট বোর্ডে ৯৬ হাজার ১৫২ পরীক্ষার্থীর মধ্যে ৩৬৭ ও বহিষ্কার ৩ জন, দিনাজপুর বোর্ডে এক লাখ ৭৭ হাজার ৪৮৩ পরীক্ষার্থীর মধ্যে ৫২৪ ও বহিষ্কার ৫, কুমিল্লা বোর্ডে এক লাখ ৭৭ হাজার ৬৪৪ পরীক্ষার্থীর মধ্যে ৫৬৬ ও বহিষ্কার ১১ এবং যশোর শিক্ষা বোর্ডে এক লাখ ৬০ হাজার ৬২০ পরীক্ষার্থীর মধ্যে ৬৫০ ও বহিষ্কার করা হয়েছে ১৩ পরীক্ষার্থীকে।

অন্যদিকে, মাদরাসা শিক্ষা বোর্ডের দুই লাখ ৪৪ হাজার ৪৫২ পরীক্ষার্থীর মধ্যে চার হাজার ৮৯ ও বহিষ্কার হয়েছে ২০ এবং কারিগরি শিক্ষা বোর্ডে এক লাখ ৭১ হাজার ১৯৬ শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল এক হাজার ৬৪০ ও বহিষ্কার করা হয়েছে ১৬ পরীক্ষার্থীকে। সব বোর্ড মিলিয়ে বহিষ্কৃত শিক্ষার্থীর সংখ্যা ১৫৩ । তবে এদিন কোনো শিক্ষককে বহিষ্কার করা হয়নি।

বিশ্বকাপের জন্য ৫৫ জনের প্রাথমিক তালিকা জমা স্কালোনির
  • ৩১ মার্চ ২০২৬
বেসরকারি মেডিকেলের ভর্তি কার্যক্রম শেষ হচ্ছে আজ
  • ৩১ মার্চ ২০২৬
চমক রেখে বাংলাদেশের বিপক্ষে দল ঘোষণা করল নিউজিল্যান্ড
  • ৩১ মার্চ ২০২৬
নিজেকে ‘স্মার্ট’ করে তোলার ১০ কার্যকর কৌশল
  • ৩১ মার্চ ২০২৬
মেসিকে নিয়ে সুখবর দিলেন লিওনেল স্কালোনি
  • ৩১ মার্চ ২০২৬
যেকারণে নাসিম শাহকে ২ কোটি রুপি জরিমানা করল পিসিবি
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence