৬ লাখ টাকা মুক্তিপণ না পেয়ে যুবককে হত্যা

০৯ মে ২০২৫, ০৩:৫২ PM , আপডেট: ১৮ জুন ২০২৫, ০৭:৫৩ PM
নিহত শুভ

নিহত শুভ © টিডিসি ফটো

অপহরণের পর ৬ লাখ টাকা মুক্তিপণ না পেয়ে শুভ (২০) নামে এক যুবককে হত্যা করে রাস্তার পাশে ফেলে রেখেছে অপহরণকারীরা। নিহত শুভ নরসিংদী সদর উপজেলার শীলমান্দী ইউনিয়নের ফুলতলা গ্রামের মানিক মোল্লার ছেলে।

বুধবার (৭ মে) দিবাগত রাত ১১টার দিকে নরসিংদী সদর উপজেলার নরসিংদী-মদনপুর সড়কের ৬ নম্বর ব্রিজের পাশে শুভর লাশ ফেলে রেখে চলে যায়। পরে নরসিংদী মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত ৫ মে সকালে বন্ধুদের সাথে বাড়ি থেকে বের হয় শুভ। রাতে বাড়ি না ফেরায় পরিবার তাকে অনেক খোঁজাখুজি করে। পরদিন ৬ মে অপহরণকারীরা তার পরিবারের কাছে ৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। অপহরণকারীদের দাবিকৃত মুক্তিপণ না পেয়ে নির্যাতন করে শুভকে হত্যার পর নরসিংদী-মদনপুর সড়কে লাশ ফেলে রেখে চলে যায়। খবর পেয়ে পরিবারের লোকজন নিহতের লাশ শনাক্ত করে এবং সদর মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।  

নরসিংদী মডেল থানার ওসি এমদাদুল হক জানান, গত দুই দিন আগে শুভ বাড়ি থেকে বেরিয়ে আর বাড়ি ফিরে আসেনি। বুধবার রাত ১১টার দিকে পুলিশ নরসিংদী-মদনপুর সড়কের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পাওয়ার পর মামলা রুজু করা হবে। এছাড়া হত্যাকারীদের গ্রেপ্তার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

বিশ্বের সেরা ১০০ টেকসই বিশ্ববিদ্যালয়ের তালিকায় ড্যাফোডিল ইন…
  • ২৪ জুন ২০২৬
মাজার ইস্যুতে ডিসি সারওয়ার আমাদের চোখ খুলে দিয়েছেন: মন্ত্রী
  • ২৪ জুন ২০২৬
শিক্ষকদের বদলি নিয়ে নতুন নির্দেশনা
  • ২৪ জুন ২০২৬
তীব্র দাবদাহে যুক্তরাজ্যে বন্ধ হচ্ছে ১ হাজার স্কুল 
  • ২৪ জুন ২০২৬
মাজারের অর্থ নিয়ে ডিসি সারওয়ারের কল রেকর্ড ভাইরাল
  • ২৪ জুন ২০২৬
স্কটল্যান্ডের ম্যাচে নেইমারকে কতক্ষণ খেলানো হবে? যা জানালেন…
  • ২৪ জুন ২০২৬