নানা নাটকীয়তার পর গ্রেপ্তার হলেন সাবেক মেয়র আইভী 

০৯ মে ২০২৫, ০৫:৩১ AM , আপডেট: ২১ জুন ২০২৫, ১২:৫৪ PM
ডা. সেলিনা হায়াৎ আইভী

ডা. সেলিনা হায়াৎ আইভী © সংগৃহীত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ মে) দিবাগত রাত ৩টার দিকে নগরীর দেওভোগ এলাকায় অবস্থিত তার বাসভবন চুনকা কুটির থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন। তিনি বলেন, সাবেক মেয়র আইভীর বিরুদ্ধে একাধিক মামলা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার রাত ১১টার দিকে পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করতে চুনকা কুটিরে প্রবেশ করে। এ খবরে রাস্তায় নেমে আসেন আইভীর সমর্থিত নেতা-কর্মীরা। এ সময় তারা বাড়ির সামনের চারটি রাস্তায় বাঁশ, ঠেলাগাড়ি, ভ্যানগাড়ি ফেলে সড়ক অবরোধ করেন আশপাশের এলাকার মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সবাইকে আইভীর বাড়ির দিকে রওনা দেওয়ার আহ্বান জানান তারা। এতে অবরুদ্ধ হয়ে পড়েন পুলিশ সদস্যরা।

জটিলতা কাটিয়ে রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম সরবরাহ শুর…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ঘুরতে বের হয়ে সড়কে প্রাণ গেল তিন বন্ধুর
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
বিইউএফটির ট্রাস্টি বোর্ডের নতুন চেয়ারম্যান মেসবা উদ্দিন আলী
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
৫২ জনের মধ্যে নিয়োগ পেলেন ১ জন, বাকি ৫১ জনের ক্ষোভ
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১১৯, আব…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ঘাটাইলের নতুন ইউএনও নূরী তাসমিন ঊর্মি
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬