হাসনাত আবদুল্লাহর ওপর হামলা ও হত্যাচেষ্টা মামলায় ক্রিকেটার আল আমিনের জামিন

০৯ মে ২০২৫, ০৩:৫৭ AM , আপডেট: ২১ জুন ২০২৫, ১২:৫৪ PM
অনূর্ধ্ব ১৮ দলের ক্রিকেটার আল আমিন

অনূর্ধ্ব ১৮ দলের ক্রিকেটার আল আমিন © সংগৃহীত

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের হওয়া হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তারকৃত ক্রিকেটার আল আমিনকে জামিন দিয়েছেন আদালত। বুধবার (৭ মে) গাজীপুর জেলা ও দায়রা জজ আদালত এ রায় দেন। 

এর আগে, গাজীপুর জেলা ও মহানগর এনসিপির প্রধান সমন্বয়ক খন্দকার আল আমিন বাদী হয়ে বাসন থানায় এ মামলা করেন।

জানা গেছে, হাসনাত আব্দুল্লাহকে হত্যাচেষ্টা মামলায় অনূর্ধ্ব ১৮ দলের ক্রিকেটার আল আমিনকে গ্রেফতার করা হয় গত ৫ মে। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ জানাতে থাকেন অনেকেই। বিষয়টি স্থানীয় এনসিপি নেতাকর্মীদের নজরে আসলে তারা হাসনাত আব্দুল্লাহর সঙ্গে যোগাযোগ করে তাকে ছাড়িয়ে আনার ব্যবস্থা করেন তারা। পরে আল আমিনের স্থায়ী জামিনের আবেদন করা হলে অস্থায়ী জামিন মঞ্জুর করেন আদালত।

এ বিষয়ে মামলার বাদী এনসিপি নেতা খন্দকার  আল আমিন বলেন, ‘আমরা আমাদের নিজ উদ্যোগে তাকে কোর্ট থেকে ছাড়িয়ে নিয়ে এসেছি। আমরা যখন জানতে পারি তাকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা হয়েছে তখনই আমরা হাসনাত ভাইয়ের সঙ্গে কথা বলি। তিনি আমাদের নির্দেশ দেন যারা এই ঘটনার সঙ্গে জড়িত না কিন্তু পুলিশি হয়রানির শিকার হচ্ছেন তাদের ছাড়ানোর ব্যবস্থা করতে হবে।’

হাসপাতালে চিকিৎসকদের ওপর ছাত্রদলের ‘হামলার’ প্রতিবাদ শিবিরের
  • ২৪ জুন ২০২৬
সাংবাদিকের ওপর হামলার ঘটনায় জামায়াতের ৪ সদস্য বহিষ্কার
  • ২৪ জুন ২০২৬
স্কলারশিপে স্নাতকের সুযোগ কানাডায়, করুন আবেদন
  • ২৪ জুন ২০২৬
সরকারিকরণ হচ্ছে বরিশালের শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ
  • ২৪ জুন ২০২৬
কাল ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ২৪ জুন ২০২৬
অর্থ মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন পদে চাকরি, আবেদন ১৫ জুলাই পর…
  • ২৪ জুন ২০২৬