কাঠবাদামের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

০৮ মে ২০২৫, ০৬:৪৬ PM , আপডেট: ২১ জুন ২০২৫, ০২:০০ PM
অভিযুক্ত মো. কামাল উদ্দিন

অভিযুক্ত মো. কামাল উদ্দিন © টিডিসি সম্পাদিত

নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়ায় কাঠবাদামের লোভ দেখিয়ে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (৮ মে) দুপুরে শিশুটির মা তাসলিমা আক্তার বাদী হয়ে সুধারাম মডেল থানায় মামলা করেন। পরে অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

মামলার এজাহার ও পরিবার সূত্রে জানা গেছে, অভিযুক্ত মো. কামাল উদ্দিন (৫০) একই এলাকার বাসিন্দা। সোমবার (৪ মে) দুপুরে তাসলিমা আক্তার তার মেয়েকে প্রয়োজনে পাশের বাড়িতে পাঠান। এ সময় কামাল উদ্দিন শিশুটিকে কাঠবাদাম কুড়িয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে বাড়ির পাশের একটি পুকুরপাড়ে নিয়ে যায়। পরে সেখানে গাছতলায় তার মুখ ও হাত-পা চেপে ধরে ধর্ষণ করে। শিশুটির কান্নার শব্দে এক নারী পথচারী এগিয়ে এসে বিষয়টি দেখতে পান এবং পরিবারের লোকজনকে জানান। পরে ওই পথচারী নারী বিষয়টি কামাল উদ্দিন এবং আমাদের পরিবারকে জানায় এবং ঘটনাটি আশে-পাশে পুরোপুরি জানাজানি হলে আমরা সমাজের গণ্যমান্য কয়েকজন ব্যক্তিবর্গকে জানাই। স্থানীয়রা বিষয়টি সমাধান করবে বলে আমাদের আশ্বস্ত করেন। কিন্তু ঘটনার তিনদিন পেরিয়ে গেলেও এখনো কোনো সমাধান হয়নি।

আরও পড়ুন: ‘বাবাকে খুন করেছি, আমাকে ধরে নিয়ে যান’—৯৯৯-এ ফোন করে জানালেন তরুণী

ভুক্তভোগী শিশুর মা জানায়, যদি ওই মহিলা ঘটনাটি না দেখে ফেলতো তাহলে আমার মেয়েকে মেরেই ফেলতো। আমরা যদি ৬ বছর বয়সী ছোট্ট এই শিশু নির্যাতনের (ধর্ষণের) ঘটনার সঠিক বিচার না পাওয়ায় আইনের আশ্রয় নিয়েছি।

স্থানীয়রা অভিযোগ করেন, কামাল উদ্দিন নামের ওই ব্যক্তি বিভিন্ন সময় মহিলাদের খারাপ অঙ্গভঙ্গি প্রদর্শন করতো। এ ধরনের ঘটনার যাতে আর পুনরাবৃত্তি না হয় সেজন্য আমরা প্রশাসনের নিকট তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

জানতে চাইলে এবিষয়ে সুধারাম মডেল থানার সেকেন্ড অফিসার শ্রীবাস চন্দ্র দাস জানান, অভিযান চালিয়ে গতকাল রাত ১১ টার দিকে অভিযুক্ত কামাল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে তাকে বিচারিক আদালতে পাঠানো হয়েছে।

নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে প্ল্যাকার্ড হাতে চবিতে ছাত্র…
  • ১৯ এপ্রিল ২০২৬
রুমিন ফারহানার বক্তব্যকালীন সরকারি এমপিদের অঙ্গভঙ্গি, প্রশ্…
  • ১৯ এপ্রিল ২০২৬
মাইন অপসারণে হরমুজ প্রণালিতে ‘সি রোবট’ মোতায়েন করল যুক্তরা…
  • ১৯ এপ্রিল ২০২৬
আমরা কল্পনাও করতে পারিনি, কার্টুন শেয়ার করায় গ্রে/প্তার করা…
  • ১৯ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, ভর্তি ৩৪
  • ১৯ এপ্রিল ২০২৬
এক মাসেই ১২ কেজির এলপিজির দাম দুই দফায় বেড়ে ৫৯৯ টাকা
  • ১৯ এপ্রিল ২০২৬