দেশকে অস্থিতিশীল করার অভিযোগে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

০৮ মে ২০২৫, ০১:১৭ PM , আপডেট: ২১ জুন ২০২৫, ০২:০২ PM
শেখ মো. আমির (ডানে) ও মো. ফয়সাল আহমেদ ওরফে রনি (বামে)

শেখ মো. আমির (ডানে) ও মো. ফয়সাল আহমেদ ওরফে রনি (বামে) © সংগৃহীত

দেশকে অস্থিতিশীল করার অভিযোগে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)। বুধবার (৭ মে) রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তারকৃতরা হলেন, ২৪-নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শেখ মো. আমির (৬৪) ও যাত্রাবাড়ী থানা ৪৮-নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ফয়সাল আহমেদ ওরফে রনি (৩৫)।

ডিবি সূত্রে জানা যায়, বুধবার রাত আনুমানিক ১০ টাকার দিকে রাজধানীর লালবাগ এলাকা থেকে মো. আমিরকে গ্রেফতার করে ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম উত্তর বিভাগের একটি দল। একই দিন যাত্রাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে বিকেল আনুমানিক ৬টা ৪০ মিনিটে মো. ফয়সাল আহমেদ ওরফে রনিকে গ্রেপ্তার করে ডিবি-ওয়ারী বিভাগের একটি দল। 

সূত্র আরও জানায়, তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করার অপচেষ্টায় লিপ্ত ছিল।

পাঠ্যবই ছাপার কাজের মান যাচাইয়ের জন্য প্রেস পরিদর্শন শিক্ষ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের সাবেক এমপির উত্তরার বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ইউজিসিতে ‘জয় বাংলা’ স্লোগান, কর্মীকে অব্যাহতি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চলমান আন্দোলনে ভয়ভীতির প্রতিবাদে মধ্যরাতে চুয়েট শিক্ষার্থীদ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের স্ট্রুডিওতে হামলার ঘটনায় আরও এক এজাহারভু…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুই দফা সময় বাড়ানোর পর মমেকে আগুন লাগার ঘটনায় তদন্ত কমিটির …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬