দ্বিতীয় দিনের মতো জামায়াত নেতা আজহারের আপিল শুনানি শুরু

০৮ মে ২০২৫, ১১:৩৫ AM , আপডেট: ২১ জুন ২০২৫, ০২:০৪ PM
এটিএম আজহারুল ইসলাম

এটিএম আজহারুল ইসলাম © সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ড বাতিল চেয়ে করা আপিলের ওপর দ্বিতীয় দিনের মতো শুনানি চলছে সুপ্রিম কোর্টে।

বৃহস্পতিবার (৮ মে) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ শুনানি শুরু হয়। সকাল ১০টার কিছু আগে কার্যক্রম শুরু হলে, আসামিপক্ষের পক্ষে বক্তব্য উপস্থাপন করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। তাকে সহায়তা করেন অ্যাডভোকেট রায়হান উদ্দিন ও ব্যারিস্টার নাজিব মোমেনসহ আরও কয়েকজন আইনজীবী।

শুনানির সময় আদালত কক্ষে উপস্থিত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের, অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল এবং নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসেন।

এর আগে গত ৬ মে প্রথম দিনের শুনানি শেষে আদালত বৃহস্পতিবারের জন্য দ্বিতীয় দিনের সময় নির্ধারণ করেন। সেই ধারাবাহিকতায় আজ দ্বিতীয় দিনের শুনানি অনুষ্ঠিত হচ্ছে।

ট্যাগ: জামায়াত
আওয়ামী লীগের সাবেক এমপির উত্তরার বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ইউজিসিতে ‘জয় বাংলা’ স্লোগান, কর্মীকে অব্যাহতি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চলমান আন্দোলনে ভয়ভীতির প্রতিবাদে মধ্যরাতে চুয়েট শিক্ষার্থীদ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের স্ট্রুডিওতে হামলার ঘটনায় আরও এক এজাহারভু…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুই দফা সময় বাড়ানোর পর মমেকে আগুন লাগার ঘটনায় তদন্ত কমিটির …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
জটিলতা কাটিয়ে রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম সরবরাহ শুর…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬