ছেলের চুরির অভিযোগে মাকে নাকে খত, বিএনপির সেই বহিষ্কৃত নেতা গ্রেপ্তার

০৮ মে ২০২৫, ০৯:৫০ AM , আপডেট: ২১ জুন ২০২৫, ০২:০৪ PM
ফেনীতে গ্রেপ্তার হওয়া পাঁচগাছিয়া ইউপির সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সদ্য বহিষ্কৃত সভাপতি দেলোয়ার হোসেন দেলু

ফেনীতে গ্রেপ্তার হওয়া পাঁচগাছিয়া ইউপির সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সদ্য বহিষ্কৃত সভাপতি দেলোয়ার হোসেন দেলু © সংগৃহীত

ফেনীতে ছেলের বিরুদ্ধে হাঁস ও কবুতর চুরির অভিযোগে মাকে নাকে খত দেওয়ানোর ঘটনায় সদর উপজেলার পাঁচগাছিয়া ইউপির সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সদ্য বহিষ্কৃত সভাপতি দেলোয়ার হোসেন দেলুকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৭ মে) রাতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার (৮ মে) সকালে ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে দেলোয়ার হোসেন দেলুকে প্রধান আসামি করে ১৩ জনের নাম উল্লেখ ও ১০-১২ জনকে অজ্ঞাতনাম আসামি করে ফেনী মডেল থানায় মামলা করেন এক ভুক্তভোগী। অন্য আসামিরা হলেন- জাহাঙ্গীর আলম, মোহাম্মদ রিসাল, মাইনুদ্দিন বেনু, গিয়াস উদ্দিন, মাইনুদ্দিন সোহাগ, মোহাম্মদ আজাদ, অনিক, সামসুর রহমান লাভু, ইব্রাহিম খলিল, বাইট্টা নেজাম, মাইনুদ্দিন জাসিম ও সোহেল। তারা সবাই পাঁচগাছিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকার বাসিন্দা। প্রকাশ্যে শারীরিকভাবে লাঞ্ছিত ও শ্লীলতাহানির অভিযোগে তাদের আসামি করা হয়েছে। 

মামলার এজাহার থেকে জানা গেছে, গত ১ মে রাতে পাঁচগাছিয়া ইউনিয়নের একটি গ্রামে সালিসি বৈঠকে দুই নারীকে তাদের ছেলেদের চুরির অভিযোগে নাকে খত দিতে বাধ্য করা হয়। সেখানে বিএনপি নেতা দেলোয়ার হোসেন দেলু লাঠি দিয়ে এক নারীর শরীরের স্পর্শকাতর স্থানে আঘাত করেন ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন। 

আরও পড়ুন: ৯ মাস পর বেরোবির ছাত্রলীগ-শিক্ষকসহ ১৭১ জনের বিরুদ্ধে মামলা

এর আগে গত বৃহস্পতিবার (১ মে) রাতে এ ঘটনা ঘটে। রোববার (৪ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দুই নারীকে নাকে খত দেওয়ানোর ভিডিও ছড়িয়ে পড়লে জেলাজুড়ে তোলপাড় শুরু হয়। ১ মিনিট ৫৪ সেকেন্ডের সেই ভিডিওতে দেখা যায়, আশপাশে অনেক মানুষ জড়ো হয়ে আছেন। মাঝখানে দুই নারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ছেলের অপরাধে দুই মায়ের সম্পৃক্ততার কথা বলা হয়। 

তারা অস্বীকার করলেও একপর্যায়ে বিএনপি নেতা দেলোয়ার হোসেন দেলু হাতে লাঠি নিয়ে অশ্রাব্য বাক্য উচ্চারণ করে দু’জনকে নাকে খত দেওয়ান। একইদিন এ  নেতাকে দলীয় সব পদ থেকে অব্যাহতি দেয় জেলা বিএনপি।

এ ব্যাপারে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান বলেন, এ ঘটনায় ভুক্তভোগী এক নারী বাদী হয়ে থানায় মামলা করেছেন। বুধবার রাতে পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামি দেলোয়ার হোসেন দেলুকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সংসদে নামাজ পড়তে গিয়ে জুতো খোয়ালেন এমপি হানজালা
  • ৩০ মার্চ ২০২৬
ঢাবি এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
  • ৩০ মার্চ ২০২৬
চট্টগ্রামে স্ত্রীর ফাঁস নেয়ার মুহুর্ত ভিডিও করছিলেন স্বামী,…
  • ৩০ মার্চ ২০২৬
ইরানের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল ইউরোপীয় ইউনিয়ন
  • ৩০ মার্চ ২০২৬
মিথ্যা চাঁদাবাজির মামলায় ফাঁসানো হলো কেন্দ্রীয় ছাত্রদল নে…
  • ৩০ মার্চ ২০২৬
তথ্য মন্ত্রণালয়ে চলচিত্র নিমার্তাদের ওপর হামলার অভিযোগ
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence