শেখ হাসিনাকে বৃহস্পতিবার দুদকে তলব

০৭ মে ২০২৫, ০৬:৩৩ PM , আপডেট: ২১ জুন ২০২৫, ০২:০৬ PM
শেখ হাসিনা

শেখ হাসিনা © সংগৃহীত

আওয়ামী লীগ সরকারের সময় দেশের বিভিন্ন বিমানবন্দরে উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা লুটের অভিযোগে  শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (৮ মে) সকাল সাড়ে ১০টায় দুর্নীতি দমন কমিশন-দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে। একই দিন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মাহবুব আলী ও সাবেক সচিব মোকাম্মেল হোসেনকেও তলব করেছে দুদক।

বুধবার (৭ মে) দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বলেন, দুদকের উপপরিচালক মনিরুল ইসলামের সই করা চিঠিটি শেখ হাসিনার ধানমন্ডির সুধাসদন ও গোপালগঞ্জের ঠিকানায় পাঠানো হয়েছে।

তিনি বলেন, পরস্পর যোগসাজশে প্রতারণা, জালজালিয়াতি, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিগত পনের বছরে দেশের বিভিন্ন বিমানবন্দরের উন্নয়ন কাজের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট ও আত্মসাতের অভিযোগের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে দুদক।

প্রসঙ্গত, ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ অগাস্ট সরকার পতনের পর ভারতে পালিয়ে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।  

আজ ‘ফক্কা-মক্কা’ বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী
  • ০১ জুলাই ২০২৬
চুয়েটে নবীনদের ক্লাস শুরুর তারিখ ঘোষণা  
  • ০১ জুলাই ২০২৬
সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানো নিয়ে সবশেষ কী জানা যাচ্ছে
  • ০১ জুলাই ২০২৬
হৃদয়ের নেতৃত্বে জিম্বাবুয়ে সিরিজের দল ঘোষণা, ফিরলেন রাব্বি-…
  • ০১ জুলাই ২০২৬
সামার সেমিস্টারের নবাগতদের স্বাগত জানাল সাউথইস্ট ইউনিভার্সি…
  • ০১ জুলাই ২০২৬
বিক্রয় ডটকম নিয়োগ দেবে ৫ টেলি সেলস অফিসার, আবেদন ৩০ জুলাই প…
  • ০১ জুলাই ২০২৬