পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে বদলি

০৭ মে ২০২৫, ০৪:৩১ PM , আপডেট: ২১ জুন ২০২৫, ০২:০৭ PM
পুলিশ

পুলিশ © সংগৃহীত

বাংলাদেশ পুলিশের ঊর্ধতন ছয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে৷ আজ বুধবার (৭ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে৷ এতে সই করেছেন উপসচিব মাহবুবর রহমান৷

প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা রেঞ্জের ডিআইজি এ কে এম আওলাদ হোসেনকে পুলিশ টেলিকমে অতিরিক্ত ডিআইজি চলতি (দায়িত্বে), শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজি মো. ছিবগাত উল্লাহকে অতিরিক্ত আইজি (চলতি দায়িত্ব) সিআইডি, সিআইডির ডিআইজি গাজী জসীম উদ্দিনকে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজি (চলতি দায়িত্ব), পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজি মো. তাওফিক মাহবুব চৌধুরীকে বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদার প্রিন্সিপাল, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. রেজাউল করিম মল্লিককে ঢাকা রেঞ্জের ডিআইজি ও পুলিশ অধিদপ্তরের ডিআইজি ড. শোয়েব রিয়াজ আলমকে ঢাকার এসপিবিএনের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে৷

কারিগরির এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার রুটিন প্রকাশ
  • ১৬ নভেম্বর ২০২৬
বিকাশসহ মোবাইল ব্যাংকিংয়ে প্রতারণা ঠেকাতে কঠোর পদক্ষেপ নিচ্…
  • ১৬ নভেম্বর ২০২৬
পরিবার বলছে আত্মহত্যা, ‘জান্নাত এমন মেয়ে নয়’— বলছে সহপাঠীরা
  • ১৬ নভেম্বর ২০২৬
এমপিও শিক্ষকদের পে-স্কেলের প্রজ্ঞাপন কবে, যা বলছে মন্ত্রণালয়
  • ১৬ নভেম্বর ২০২৬
এশিয়ার কেউ পারেনি, সেই ইতিহাসই গড়ল বাংলাদেশ
  • ১৬ নভেম্বর ২০২৬
নবীনবরণে দাওয়াত না পেয়ে ফেসবুকে ক্ষোভ ঝাড়লেন ছাত্রদলের প্রত…
  • ১৬ নভেম্বর ২০২৬