স্ত্রীকে মারধরের নিষেধ করায় বড় ভাইকে হাতুড়িপেটায় হত্যা

০৭ মে ২০২৫, ০২:২০ PM , আপডেট: ২১ জুন ২০২৫, ০২:০৮ PM
নিহত ওহাবের বাড়িতে স্বজন ও এলাকাবাসীর ভিড়

নিহত ওহাবের বাড়িতে স্বজন ও এলাকাবাসীর ভিড় © টিডিসি

স্ত্রীকে মারধর করতে নিষেধ করায় বড় ভাইকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় ছোট ভাইকে আটক করেছে পুলিশ।

নিহত আবদুল ওহাব (৫০) শুকচর গ্রামের মৃত আবদুল জব্বার মণ্ডলের ছেলে। অভিযুক্ত আরব মণ্ডল নিহতের আপন ছোট ভাই। তিনি  ১৫ দিন আগে মালয়েশিয়া থেকে দেশে আসেন।

মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের শুকচর গ্রামে এ ঘটনা ঘটে। আজ বুধবার (৭ মে) সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ওহাব মণ্ডলের মৃত্যু হয়। 

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত তিনটার দিকে ছোট ভাই আরব আলী তার স্ত্রীর সঙ্গে ঝগড়া করে স্ত্রীকে বেধরক মারধর করতে থাকেন। এ সময় বড় ভাই আবদুল ওহাব নিষেধ করে যে মারধর করার দরকার নেই, তার বাড়িতে খবর দেওয়ার, যাতে এসে নিয়ে যায়। এরপর বড় ভাই ওহাবকেও মারধর শুরু করেন আরব আলী। এরপর বড় ভাই দৌড়ে পালানোর চেষ্টা করেন। বাড়ির পাশে মাঠের মধ্যে গিয়ে তার মাথায় হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন আরব আলী। স্থানীয় লোকজন উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আবদুল ওহাবের মৃত্যু হয়। এ ঘটনার পর স্থানীয় ব্যক্তিরা আরব আলীকে আটক করে পুলিশে দিয়েছেন।

আরও পড়ুন: হাবিপ্রবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

নিহত ব্যক্তির শ্যালক আবদুল্লাহ অভিযোগ করে বলেন, ‘এর আগেও কয়েকবার আমার দুলাভাইকে হত্যার উদ্দেশ্যে মারধর করা হয়েছে। গতকাল রাত তিনটার দিকে তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে।’ পারিবারিক কলহের জেরে তাকে হত্যা করেছে বলে দাবি করেন তিনি। এ ঘটনায় সে ও তার স্ত্রীর সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও নিহতের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় অভিযুক্ত আরব মন্ডলকে আটক করা হয়েছে। মামলা হলে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ইরান যুদ্ধ: এর আগে আরও যেসব হুমকি দিয়েছেন ট্রাম্প
  • ০৭ এপ্রিল ২০২৬
আম পাড়তে গিয়ে পা ছিটকে পায়ুপথে রড় ঢুকে শিশুর মৃত্যু
  • ০৭ এপ্রিল ২০২৬
জমিজমা নিয়ে ডাকা সালিস বৈঠকে সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ৩০
  • ০৭ এপ্রিল ২০২৬
আমদানির চালান যাচাইয়ে আর কাগজপত্রের ঝামেলা থাকছে না
  • ০৭ এপ্রিল ২০২৬
‘এমপিওভুক্ত শিক্ষকদের বদলি এনটিআরসিএর মাধ্যমে হবে’
  • ০৭ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ আসনে ভোটকে ঘিরে নিরাপত্তার চাদরে দুই উপজেলা
  • ০৭ এপ্রিল ২০২৬
close