বাসা থেকে গুলি ও পিস্তল চুরি, এসআই ক্লোজড

০৭ মে ২০২৫, ০৯:২৩ AM , আপডেট: ২১ জুন ২০২৫, ০২:১১ PM
রাকিব উদ্দিন ভূঁইয়া

রাকিব উদ্দিন ভূঁইয়া © সংগৃহীত

চাঁদপুরের ফরিদগঞ্জে রাকিব উদ্দিন ভূঁইয়া নামে পুলিশের এক উপ-পরিদর্শকের (এসআই) বাসায় চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা বাসার তালা ভেঙে একটি পিস্তল, ১৬ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন ও নগদ ১০ হাজার টাকা চুরি করেছে। এ ঘটনায় ওই এসআইকে ক্লোজড করে চাঁদপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।   

সোমবার (৫ মে) ফরিদগঞ্জ থানা ভবন থেকে ১০০ গজ দূরে অবস্থিত চারতলা ভবনের চতুর্থ তলায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম। 

পুলিশ সূত্রে জানা গেছে, ওই বাসায় একা বসবাস করতেন এসআই রাকিব। দুপুরে ডিউটির জন্য বাসা থেকে বের হয়ে থানায় যান তিনি। বিকেল ৪টার দিকে বাসায় ফিরে দেখেন, ঘরের তালা ভাঙা ও দরজা খোলা, ঘরের সবকিছু এলোমেলো। পরে বিষয়টি তাৎক্ষণিকভাবে থানায় জানান তিনি।

ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন চাঁদপুর জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান, হাজীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুকুর চাকমা, পিবিআই চাঁদপুরের পুলিশ সুপার এসএম মোস্তাইম (পদোন্নতিপ্রাপ্ত এডিশনাল আইজিপি), সিআইডি ও ডিবির একটি বিশেষজ্ঞ দল।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ওসি) মো. শাহ আলম জানান, ঘটনার তদন্তে পুলিশের একাধিক সংস্থা কাজ করছে। এ ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে থানায় একটি মামলা করা হয়েছে। তবে মঙ্গলবার (৬ মে) দুপুর পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, নিরাপত্তাবেষ্টিত এলাকায় এমন একটি ঘটনা বড় ধরনের উদ্বেগের সৃষ্টি করেছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রয়োজন ছাড়া সিজার না করার পরামর্শ সংসদীয় কমিটির
  • ১৬ নভেম্বর ২০২৬
আধুনিক শ্রেণিকক্ষ ও শিক্ষক প্রশিক্ষণে বাংলাদেশকে সহযোগিতা ক…
  • ১৬ নভেম্বর ২০২৬
একটি বেসরকারি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কোন যোগ…
  • ১৬ নভেম্বর ২০২৬
শেখ হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি : পররাষ্ট্র প্রতিম…
  • ১৬ নভেম্বর ২০২৬
‘ককটেল বিস্ফোরণে আটক ছাত্রলীগ নেতার হোয়াটসঅ্যাপে এসব কর্মক…
  • ১৬ নভেম্বর ২০২৬
কারিগরির এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার রুটিন প্রকাশ
  • ১৬ নভেম্বর ২০২৬