সাবেক সংসদ সদস্য মিলনসহ আওয়ামী লীগের ৯ জন গ্রেপ্তার

০৬ মে ২০২৫, ১২:০২ PM , আপডেট: ২১ জুন ২০২৫, ০২:৫৫ PM
আমিরুল ইসলাম মিলন

আমিরুল ইসলাম মিলন © সংগৃহীত

বাগেরহাট-৪ আসনের সাবেক সংসদ সদস্য আমিরুল ইসলাম মিলনসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ মঙ্গলবার (৬ মে) সকালে ডিএমপির উপকমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান গ্রেপ্তারের তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাজধানীতে ডিবির অভিযানে বাগেরহাট-৪ আসনের সাবেক এমপি আমিরুল ইসলাম মিলনসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৯ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন: ডাকসু নির্বাচনের আগে প্রশাসনে থাকা আওয়ামী সমর্থকদের বিচার চায় ছাত্রদল

তবে কোন মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে, সে ব্যাপারে প্রাথমিকভাবে বিস্তারিত জানাননি পুলিশের এই কর্মকর্তা। তালেবুর রহমান বলেন, এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

রাজধানীর সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুলে শিক্ষক নিয়োগ, আবে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
কক্সবাজার যাওয়ার পথে বগুড়া স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাহিনস…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ কে
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ওজন কমাতে শুধু ক্যালরি কমালেই হবে না, গুরুত্ব দিতে হবে খাবা…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
এইচএসসি পাসেই চাকরি দেবে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
‘আপনার ভাইকে ১৪ টুকরো করার ক্ষমতা আছে’—ছাত্রদল নেতার লাশ উদ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬