পরীক্ষার্থীদের উত্ত্যক্ত করার দায়ে ৩ বখাটের কারাদণ্ড

০৫ মে ২০২৫, ১২:১৩ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০২:৫৯ PM
আটক তিনজন

আটক তিনজন © টিডিসি

সাতক্ষীরার শ্যামনগরে দাখিল পরীক্ষায় অংশ নেওয়া কয়েকজন ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে তিন বখাটেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

রবিবার (৪ মে) বিকালে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. রনী খাতুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের এ সাজা দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন পার্শ্ববর্তী কালীগঞ্জ উপজেলার চুনাখালী গ্রামের আতাউর রহমানের ছেলে মোস্তাফিজুর রহমান (১৯), একই উপজেলার কাটুলিয়া এলাকার জামাল হোসেনের ছেলে রাকিব হোসেন (১৭) ও ওই এলাকার আমিনুর ইসলামের ছেলে জোবায়ের হোসেন (১৭)।

প্রত্যক্ষদর্শীরা জানান, দাখিল পরীক্ষা শেষে বাড়ি যাওয়ার পথে শ্যামনগর পৌরসভার গোপালপুর পিকনিক কর্নারের সামনে পৌঁছালে কয়েকজন ছাত্রীকে ইভটিজিং করার সময় স্থানীয়দের দৃষ্টিগোচর হয়। এ সময় স্থানীয়রা তিন বখাটেকে আটক করে রাখেন। পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এবং স্থানীয়রা উপজেলা প্রশাসনকে অবহিত করলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. রনী খাতুন ১৮৬০-এর ৫০৯ ধারায় তিন বখাটেকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেন।

আরও পড়ুন: হাসনাত আবদুল্লাহর ওপর হামলার অভিযোগে আটক ৫৪

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির মোল্যা জানান, দাখিল পরীক্ষার্থীদের ইভটিজিং করার সময় স্থানীয় লোকজন তিন বখাটেকে আটক করে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটকের পর ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক তিন বখাটের মধ্যে মোস্তাফিজুর রহমানকে দুই মাস এবং রাকিব হোসেন ও জোবায়ের হোসেনকে এক সপ্তাহ করে বিনাশ্রম কারাদণ্ড দেন।

ট্যাগ: কারাগার
বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের আকস্মিকভাবে পরিবর্তন 'অত্যন্ত …
  • ১৭ মার্চ ২০২৬
ফরিদপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল
  • ১৭ মার্চ ২০২৬
হরমুজ প্রণালিতে ফ্রান্সকে না টানলেই ভালো হবে, ‘সাফ’ জানালেন…
  • ১৭ মার্চ ২০২৬
যেসব অঞ্চলে রাতের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
  • ১৭ মার্চ ২০২৬
টাঙ্গাইলে বাসচাপায় সিএনজি চালকসহ দুই বন্ধু নিহত
  • ১৭ মার্চ ২০২৬
ইসরায়েল ও মার্কিন সংবাদমাধ্যম ট্রাম্পকে ‘ভুল পথে পরিচালিত …
  • ১৭ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence