এইচএসসি পরীক্ষার্থী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

০৩ মে ২০২৫, ১০:০৫ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৩:১৬ PM
গ্রেপ্তারকৃত মো. নাঈম শেখ

গ্রেপ্তারকৃত মো. নাঈম শেখ © টিডিসি

পিরোজপুরের নাজিরপুরে সাংবাদিক উথান মণ্ডলের এইচএসসি পরীক্ষার্থী ছেলে ও তার এক সহপাঠীকে অপহরণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২ মে) রাতে উপজেলার শ্রীরামকাঠি দক্ষিণ বন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদ আল ফরিদ ভূঁইয়া।

গ্রেপ্তারকৃত মো. নাঈম শেখ (৩০) নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের দক্ষিণ জয়পুর গ্রামের দেলোয়ার শেখের ছেলে। তিনি এ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক এক নম্বর আসামি ছিলেন।

ওসি মাহমুদ আল ফরিদ ভূঁইয়া জানান, “নাঈম শেখের নেতৃত্বে দুই শিক্ষার্থীকে অপহরণের ঘটনায় একটি মামলা দায়ের হয় এবং তিনি মামলার প্রধান আসামি। তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। শনিবার (৩ মে) তাকে পিরোজপুর জেলা আদালতে পাঠানো হয়েছে।”

উল্লেখ্য, গত ১২ মার্চ সিরাজুল হক সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী উৎসব মণ্ডল (১৫) ও শহীদ জিয়া মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থী সাজ্জাদ হোসেন অপহরণের শিকার হন।

জানা গেছে, সাংবাদিক উথান মণ্ডলের ছেলে উৎসব ও তার বন্ধু সাজ্জাদ সেদিন রাত আটটার দিকে মোটরসাইকেলে করে পিরোজপুর শহরে যাচ্ছিলেন। পথে নাজিরপুর-পিরোজপুর সড়কের চৌঠাইমহল স্টিল ব্রিজের কাছে তাদের অপহরণকারীরা অচেতন করে তুলে নেয়। পরে দক্ষিণ জয়পুর এলাকার শ্যামল মাতার একটি চিংড়ি ঘেরে নিয়ে তাদের আটকে রাখা হয়।

অপহরণকারীরা মোবাইল ফোনে অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করে মুক্তিপণের মাধ্যমে দুজনকে ছেড়ে দেয়।

আইডিকলে সহকারী ম্যানেজার পদে জনবল নিয়োগ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
নিউগিনি প্রোপার্টিজে হামলার ঘটনায় জামায়াত এমপির জামাতা গ্রে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আটক চবি ছাত্রকে জিজ্ঞাসাবাদের সময় সাবেক ছাত্রলীগ নেতার ভিডি…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ট্যুরিস্ট পুলিশে ১০ পদে নিয়োগ, আবেদন শুরু ১ অক্টোবর
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকসহ ১৪ পদে চাকরি দেবে বুটেক্স, আবেদন শুরু ৩০ সেপ্টেম্বর
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬