বিএনপির মিছিলে হামলা, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি গ্রেপ্তার

০২ মে ২০২৫, ০৩:১০ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৪:৫৫ PM
নিজাম উদ্দিন চৌধুরী

নিজাম উদ্দিন চৌধুরী © টিডিসি

চট্টগ্রামের আনোয়ারায় বিএনপির মিছিলে হামলার মামলায় নিজাম উদ্দিন চৌধুরী (৩৯) নামে স্বেচ্ছাসেবকলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।  বৃহস্পতিবার (১ মে) রাতে উপজেলার চাতরী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  

বিষয়টি নিশ্চিত করেছেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন। 

জানা গেছে, গ্রেপ্তারকৃত নিজাম উদ্দিন চৌধুরী ৩নং রায়পুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি। তিনি একটি রাজনৈতিক সহিংসতার মামলার এজাহারভুক্ত আসামি। 

এ বিষয়ে আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন জানান, বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে চাতরী এলাকা থেকে  নিজাম উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বিএনপির মিছিলে হামলা মামলা রয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। 

কেইনের জোড়া ম্যাজিকে শেষ ষোলোয় ইংল্যান্ড
  • ০২ জুলাই ২০২৬
আবারও কেইনের গোল, এগিয়ে ইংল্যান্ড
  • ০১ জুলাই ২০২৬
সারাদেশে নেতাকর্মীদের ওপর হামলা, ছাত্রদলকে সন্ত্রাসী আচরণ প…
  • ০১ জুলাই ২০২৬
হ্যারি কেইনের গোলে সমতা ইংল্যান্ডের
  • ০১ জুলাই ২০২৬
নোবিপ্রবির ১১৮ কোটির বাজেটে ৯০ শতাংশই পরিচালন ব্যয়, গবেষণায়…
  • ০১ জুলাই ২০২৬
এমপাসি যেন মানবপ্রাচীর, আবারও ফিরিয়ে দিলেন বেলিংহামকে
  • ০১ জুলাই ২০২৬