পর্নোগ্রাফি প্রচারের অভিযোগে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ২ যুবতী গ্রেপ্তার

পুরুষদের উলঙ্গ করে নির্যাতন
০১ মে ২০২৫, ০৮:১১ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৪:৫৬ PM
আটক করা ২ নারী

আটক করা ২ নারী © ডিএমপি সূত্রে পাওয়া

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ফেমডম সেশন নামে বিকৃত যৌন কার্যক্রম চালিয়ে তা ভিডিও ধারণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দুই যুবতীকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা পুলিশ।

আজ বৃহস্পতিবার (১ মে) ভোররাতে বসুন্ধরার জি-ব্লকের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে শিখা আক্তার ও সুইটি আক্তার জারাকে গ্রেপ্তার করা হয়। অভিযানকালে তাদের হেফাজত থেকে চাবুক, বিশেষ পোশাক, হাই হিল বুট ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

ভাটারা থানা পুলিশের ভাষ্যমতে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওর সূত্র ধরে তদন্তে নামে তারা। অভিযোগকারীর ভাষ্য অনুযায়ী, তিনি ফেসবুকে একটি অ্যাকাউন্টের মাধ্যমে এমন কিছু ভিডিও দেখতে পান, যেখানে পুরুষদের উলঙ্গ করে নির্যাতন করা হয় এবং তা মোবাইল ফোনে ধারণ করে ছড়িয়ে দেওয়া হয় টেলিগ্রামসহ বিভিন্ন মাধ্যমে।

অভিযুক্ত যুবতীরা নিজেদের মিসট্রেস পরিচয়ে পুরুষদের কাছ থেকে টাকা নিয়ে ফেমডম সেশনের নামে এমন কার্যকলাপ পরিচালনা করতেন। একপর্যায়ে অভিযোগকারী আব্দুল্লাহ ফেসবুক মেসেঞ্জারে শিখা আক্তারের সঙ্গে যোগাযোগ করেন এবং বিকাশে টাকা পরিশোধ করে নির্ধারিত ঠিকানায় গেলে চোখের সামনে চলমান নির্যাতনের দৃশ্য দেখতে পান। 

ওই অভিযোগের ভিত্তিতে ভাটারা থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়। গ্রেপ্তার দুই যুবতীকে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, এই চক্রের সঙ্গে জড়িত অন্যদেরও শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির মেডিক্যাল ক্যাম্প পরিদর্শনে সরক…
  • ১৬ নভেম্বর ২০২৬
দাখিল পরীক্ষার সনদপত্র বিতরণের সময় জানাল বোর্ড, কোন জেলায় ক…
  • ১৬ নভেম্বর ২০২৬
সংসদে এমপি তুলির প্রশ্ন, যেসব সিম বন্ধ হবে বলে জানালেন মন্ত…
  • ১৬ নভেম্বর ২০২৬
জাতীয়করণের খসড়া নীতিমালা থেকে বাদ গেল পাসের হার, যুক্ত হলো …
  • ১৬ নভেম্বর ২০২৬
সরকারি হাসপাতালে ট্রেডিশনাল চিকিৎসাও থাকতে হবে, পদ্ধতি বাছা…
  • ১৬ নভেম্বর ২০২৬
আবেগঘন বার্তায় অবসরের ঘোষণা লুকাকুর
  • ১৬ নভেম্বর ২০২৬