সড়কে প্রকাশ্যে ছাত্রীকে উত্ত্যক্ত, ভিডিও ভাইরাল

০১ মে ২০২৫, ১০:৫৬ AM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৫:০৮ PM
ছাত্রীকে উত্তক্ত্য করছে এক যুবক

ছাত্রীকে উত্তক্ত্য করছে এক যুবক © টিডিসি

রাজধানীর ডেমরায় এক নারী শিক্ষার্থীকে প্রকাশ্যে ইভটিজিং করা হচ্ছে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ডেমরা থানার অধীনস্থ আলেপ খান সড়কে এ ঘটনা ঘটেছে। তবে ঘটনাটি কবেকার তা জানা যায়নি।       

বৃহস্পতিবার (১ মে) দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান।

১২ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, সাদা ড্রেস, কাঁধে ব্যাগ নিয়ে এক নারী শিক্ষার্থী হেঁটে যাচ্ছেন, এ সময় পেছন থেকে ওই যুবককে নারী কণ্ঠে আপত্তিকর কথা বলতে ও অঙ্গভঙ্গি করতে দেখা যায়। ভিডিওর শেষ দিকে কয়েকজনকে হাসতে দেখা যায়।

তিনি বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। এ ঘটনায় কেউ অভিযোগ না করলেও, বুধবার (৩০ এপ্রিল) আমরা ওই এলাকায় অভিযান চালিয়েছি। তবে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি, গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

তাদের নাম পরিচয় জানতে চাইলে তিনি বলেন,  এখন পর্যন্ত আমরা দুই জনের নাম জানতে পেরেছি। তারা হলেন শুভ ও অনিক। তারা ওই এলাকার স্থানীয়।

‘ডমেস্টিক থ্রি’ ট্রফির সহকারী কোচ যে ১২ জন
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
মাদক ও বাল্যবিবাহ নিয়ে ‘হ্যালো ডিসি’তে তথ্য দিলেই মিলবে পুর…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আন্দোলনের অষ্টম দিনে চুয়েট শিক্ষার্থীদের মুখোশ মিছিল ও আইড…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
শহীদ আবু সাঈদের বাড়ি ও কবরস্থানের উন্নয়নে কোটি টাকা দেওয়ার …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
পশ্চিম এশিয়ার যুদ্ধ ও বিশ্ব মিডিয়ার নৈতিকতা নিয়ে জবিতে আন্ত…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
‘ডি থ্রি’ ট্রফির ৬ দলের প্রধান কোচ চূড়ান্ত
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬