৭ দিনের রিমান্ডে অভিনেতা সিদ্দিক

৩০ এপ্রিল ২০২৫, ০৩:৫১ PM , আপডেট: ২৩ জুন ২০২৫, ০৪:৩৭ PM
অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক

অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক © সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর গুলশানে ভ্যানচালক জব্বার আলী হাওলাদারকে হত্যাচেষ্টার মামলায় অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে ৭ দিনের রিমান্ডে মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার (৩০ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্যাহ’র আদালত শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন। 

এ দিন ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার সাব-ইন্সপেক্টর (এসআই) আব্দুস সালাম। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।  

মামলার এজাহার অনুযায়ী, গত বছরের ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর গুলশানের শাহজাদপুরে কনফিডেন্স টাওয়ারের সামনে আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়। এতে ভ্যানচালক জব্বার আলী হাওলাদার গুলিবিদ্ধ হন। এই ঘটনায় তিনি গুলশান থানায় একটি মামলা করেন, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০৯ জনকে আসামি করা হয়। 

গতকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে রাজধানীর বেইলি রোড দিয়ে যাওয়ার সময় কিছু যুবক অভিনেতা সিদ্দিককে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। পরে রমনা থানা থেকে তাকে গুলশান থানায় হস্তান্তর করা হয়।

 

ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির মেডিক্যাল ক্যাম্প পরিদর্শনে সরক…
  • ১৬ নভেম্বর ২০২৬
দাখিল পরীক্ষার সনদপত্র বিতরণের সময় জানাল বোর্ড, কোন জেলায় ক…
  • ১৬ নভেম্বর ২০২৬
সংসদে এমপি তুলির প্রশ্ন, যেসব সিম বন্ধ হবে বলে জানালেন মন্ত…
  • ১৬ নভেম্বর ২০২৬
জাতীয়করণের খসড়া নীতিমালা থেকে বাদ গেল পাসের হার, যুক্ত হলো …
  • ১৬ নভেম্বর ২০২৬
সরকারি হাসপাতালে ট্রেডিশনাল চিকিৎসাও থাকতে হবে, পদ্ধতি বাছা…
  • ১৬ নভেম্বর ২০২৬
আবেগঘন বার্তায় অবসরের ঘোষণা লুকাকুর
  • ১৬ নভেম্বর ২০২৬