আনোয়ারায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫

২৯ এপ্রিল ২০২৫, ০২:৪৮ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:৩২ PM
গ্রেপ্তার ব্যক্তিরা

গ্রেপ্তার ব্যক্তিরা © টিডিসি সম্পাদিত

চট্টগ্রামের আনোয়ারায় পুলিশের বিশেষ অভিযানে পাঁচ যুবককে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) রাতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে পৃথকভাবে পরিচালিত এ অভিযানে তাদের আটক করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, বারখাইন ইউনিয়নের ঝিউরী এলাকার জব্বার মাঝির বাড়ির মৃত বৌদি আলমের পুত্র মোহাম্মদ সাদ্দাম হোসেন (২৮), একই এলাকার কামাল মেম্বারের বাড়ির নুরুল ইসলামের পুত্র রোকন উদ্দিন (২৮), উপজেলা সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ নুরুল হকের পুত্র জাহিদুল ইসলাম ওরফে মিন্টু (৩৯), বারখাইন ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সৈয়দ কুচাইয়া কাজীবাড়ির আবুল কাশেমের পুত্র মোজাম্মেল হক (২৬) এবং হাইলধর ইউনিয়নের হেটিখাইন এলাকার মফিজুর রহমানের পুত্র শফিউর রহমান (২৭)।

আনোয়ারা থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি, মাদকসেবী, চোর এবং পুলিশের ওপর হামলার মামলার অভিযুক্তরাও রয়েছেন।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘সম্প্রতি এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় পুলিশের নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে সংশ্লিষ্টতার প্রমাণ রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।’

ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির মেডিক্যাল ক্যাম্প পরিদর্শনে সরক…
  • ১৬ নভেম্বর ২০২৬
দাখিল পরীক্ষার সনদপত্র বিতরণের সময় জানাল বোর্ড, কোন জেলায় ক…
  • ১৬ নভেম্বর ২০২৬
সংসদে এমপি তুলির প্রশ্ন, যেসব সিম বন্ধ হবে বলে জানালেন মন্ত…
  • ১৬ নভেম্বর ২০২৬
জাতীয়করণের খসড়া নীতিমালা থেকে বাদ গেল পাসের হার, যুক্ত হলো …
  • ১৬ নভেম্বর ২০২৬
সরকারি হাসপাতালে ট্রেডিশনাল চিকিৎসাও থাকতে হবে, পদ্ধতি বাছা…
  • ১৬ নভেম্বর ২০২৬
আবেগঘন বার্তায় অবসরের ঘোষণা লুকাকুর
  • ১৬ নভেম্বর ২০২৬