গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার, স্বামী-সতীন পলাতক

২৮ এপ্রিল ২০২৫, ০২:১৩ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:৪৫ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

যশোরের মনিরামপুরে স্বরুপজান ওরফে সাথী (৩৩) নামে এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর থেকে তার স্বামী-সতিন পলাতক রয়েছেন। সোমবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৯ টার দিকে পুলিশ উপজেলার নেহালপুর সড়কের আফতাফ মুন্সির মোড়স্থ একটি চাতাল থেকে তার বিবস্ত্র মরদেহ উদ্ধার করে।  

নিহত সাথী উপজেলার খাটুয়াডাঙ্গা গ্রামের আব্দুর রশিদ মিন্টুর দ্বিতীয় স্ত্রী। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুর রশিদ মিন্টুর আফতাব মুন্সির মোড়ে একটি ধানের চাতাল রয়েছে। সেখানে কাজ করতেন সাথী। পরে তাদের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে মিন্টু তাকে বিয়ে করে। কিন্তু বিয়ে মেনে নিতে নারাজ ছিলেন মিন্টুর প্রথম স্ত্রী সুমা পারভীন। ফলে তাদের মধ্যে পারিবারিক অশান্তি চলে আসছিল। মিন্টুর চাতালের একটি ছোট ঘরে বসবাস করতেন দ্বিতীয় স্ত্রী সাথী। রবিবার (২৭ এপ্রিল) রাতের কোন এক সময় কে বা কারা তাকে জবাই করে হত্যা করে বিবস্ত্র অবস্থায় মরদেহ ফেলে রাখে।  

তারা আরও জানান, সকালে সতিনের মেয়ে ফাতেমা রক্তাক্ত অবস্থায় সাথীকে পড়ে থাকতে দেখে চিৎকার দেয়। এসময় আশেপাশের লোকজন ছুটে এসে ঘটনাটি স্থানীয় মেম্বার রেজাউলকে জানান। এরপর পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

এ বিষয়ে মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী বলেন, সোমবার সকালে গৃহবধূ সাথীর গলাকাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। দুপুরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালে পাঠিয়েছে। 

তিনি আরও বলেন, এ ঘটনার পর থেকে নিহতের স্বামী মিন্টু ও তার অপর স্ত্রী পলাতক রয়েছেন। তাদের আটকের চেষ্টা চলছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। 

এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা
  • ২২ মার্চ ২০২৬
কাতারের জলসীমায় হেলিকপ্টার বিধ্বস্ত, চলছে উদ্ধার অভিযান
  • ২২ মার্চ ২০২৬
টানা পাঁচ দিনের বজ্রসহ শিলাবৃষ্টির পূর্বাভাস, আছে যেসব জেলা
  • ২২ মার্চ ২০২৬
জিয়া উদ্যানে তরুণের আত্মহত্যার চেষ্টা
  • ২২ মার্চ ২০২৬
যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ইরানের হামলায় ৮০ কোটি ডলারের ক্ষয়ক্ষ…
  • ২২ মার্চ ২০২৬
সুদানে হাসপাতালে হামলায় নিহত ৬৪
  • ২২ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence