রাজশাহীতে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

২০ এপ্রিল ২০২৫, ০৩:৪৩ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৩:৫৮ PM
মাসুদ রানা

মাসুদ রানা © সংগৃহীত

রাজশাহী জেলা পুলিশ লাইনসের একটি ব্যারাকের শৌচাগার থেকে মাসুদ রানা (৩৪) নামের পুলিশের এক সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার (২০ এপ্রিল) সকালে ব্যারাক-সংলগ্ন শৌচাগারে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ দেখতে পান সহকর্মীরা।

মাসুদ রানা রাজশাহীর বাগমারা থানার অধীন যোগীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন। সম্প্রতি তিনি চিকিৎসার জন্য বিভাগীয় পুলিশ হাসপাতালে এসেছিলেন এবং জেলা পুলিশ লাইনসের একটি ব্যারাকে অবস্থান করছিলেন।

পুলিশ জানায়, সকালে শৌচাগারে ঝুলন্ত অবস্থায় মাসুদের মরদেহ দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষকে অবহিত করা হয়। তার গ্রামের বাড়ি নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার পাঁচশিশা গ্রামে। ২০১১ সালের ১৫ আগস্ট তিনি বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন।

বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম জানান, মাসুদের পারিবারিক জীবনে টানাপড়েন ছিল। স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে তিনি আত্মহত্যার পথ বেছে নিতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন: সারদা পুলিশ একাডেমিতে আওয়ামীপন্থি ৫ শিক্ষক নিয়োগ, অসন্তোষ দুই মহলে

এ ঘটনায় তদন্ত করছে রাজশাহী মহানগর পুলিশের রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম জানান, শৌচাগারের এগজস্ট ফ্যানের গ্রিলের সঙ্গে নিজের পরনের প্যান্ট ব্যবহার করে মাসুদ রানা গলায় ফাঁস দেন। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় তিনি আত্মহত্যা করেন।

তিনি আরও বলেন, বেলা দেড়টা পর্যন্ত মরদেহ ঘটনাস্থলে ছিল। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

অভিজ্ঞতা ছাড়াই চাকরি রানার গ্রুপে, পদ ১২, আবেদন শেষ ১০ এপ্র…
  • ৩১ মার্চ ২০২৬
হামের প্রাদুর্ভাব, কক্সবাজারে এক মাসে শতাধিক শিশু হাসপাতালে…
  • ৩১ মার্চ ২০২৬
নিখোঁজ ১৬ জেলেকে ফিরে পেতে পরিবারের আকুতি
  • ৩১ মার্চ ২০২৬
চাকসু নেতার ওপর হামলার প্রতিবাদে চবিতে মানববন্ধন
  • ৩১ মার্চ ২০২৬
বদলি করা হলো কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিবকে
  • ৩১ মার্চ ২০২৬
তদন্ত কমিটির মুখোমুখি হয়েছেন বুলবুলও
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence