বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রাইমএশিয়ার ছাত্র পারভেজের জানাজা

২০ এপ্রিল ২০২৫, ১২:৫৭ PM , আপডেট: ২৮ জুন ২০২৫, ০৬:০৯ PM
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাহিদুল ইসলাম পারভেজের জানাজায় নেতাকর্মীদের ঢল

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাহিদুল ইসলাম পারভেজের জানাজায় নেতাকর্মীদের ঢল © টিডিসি ফটো

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজের জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২০ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে এ জানাজা অনুষ্ঠিত হয়। এতে ছাত্রদল ছাড়াও বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিহত শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২২৩ ব্যাচের ছাত্র। ২৩ বছর বয়সী এ শিক্ষার্থীর বাড়ি ময়মনসিংহে। তিনি শাখা ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

জানাজায় উপস্থিত ছিলেন বিএনপি নেতাকর্মী, ছাত্রদল সভাপতি, নিহতের ভাই ও প্রাইম এশিয়ার কয়েকজন শিক্ষক। জানাজার পর নিহতের ভাই কান্নায় ভেঙে পড়েন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সামনে। জানাজা শেষে ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন।

এদিকে পারভেজকে বেসরকারি প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছুরিকাঘাতে  হত্যার ঘটনায় ৮ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। এছাড়া ২০ থেকে ৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। রবিবার (২০ এপ্রিল) জাহিদুলের ভাই হুমায়ুন কবির বাদী হয়ে মামলা করেছেন বলে দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন।

আরো পড়ুন: ‘পারভেজকে হত্যা ছিল পূর্বপরিকল্পিত ও ছাত্রদলকে নেতৃত্বশূন্য করা’

তিনি বলেন, এ ঘটনায় নিহত জাহিদুলের ভাই হুমায়ুন কবির বাদী হয়ে একটি মামলা করেছেন। মামলায় বিশ্ববিদ্যালয়ের এলএলবি ও ইংরেজি বিভাগের তিন ছাত্র মাহাথি, মেহেরাব, আবুজর গিফারী ছাড়াও আরও পাঁচজনকে আসামি করা হয়েছে। 

ওসি সালাউদ্দিন আরও বলেন, মোট আসামি আটজন। তারা সবাই বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এছাড়াও এ তালিকায় অজ্ঞাত আরও ২০-৩০ জনকে আসামি করা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করছি এবং তাদের গ্রেপ্তারের চেষ্টাও চলছে।

হাস্যকর ভুলে গোল খাওয়ার পর টাচলাইনে ক্ষোভে ফুঁসছেন নাগেলসম্…
  • ৩০ জুন ২০২৬
এনসিসোর গোলে স্তব্ধ জার্মানি, পিছিয়ে থেকে বিরতিতে
  • ৩০ জুন ২০২৬
‘ভাষা হারিয়ে ফেলেছি’, জয়সূচক গোল নিয়ে বললেন মার্টিনেলি
  • ৩০ জুন ২০২৬
ম্যাচশেষে বিশ্বকাপ জয়ের উপায় নিয়ে বললেন ম্যাচসেরা কাসেমিরো
  • ৩০ জুন ২০২৬
প্যারাগুয়েকে নিয়ে কেন সতর্ক থাকতে হবে জার্মানিকে?
  • ৩০ জুন ২০২৬
জার্মানি কি আসলেই বিশ্বকাপ জয়ের দাবিদার?
  • ৩০ জুন ২০২৬