পাবনায় নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

১৯ এপ্রিল ২০২৫, ১১:১৫ AM , আপডেট: ২৮ জুন ২০২৫, ০৬:১৪ PM
নাহিদ হাসান

নাহিদ হাসান © সংগৃহীত

পাবনার ভাঙ্গুড়ায় নাহিদ হাসান (১৪) নামের এক স্কুলছাত্রের নিখোঁজের এক দিন পর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৮এপ্রিল)  বিকেল সাড়ে পাঁচটার দিকে ঈশ্বরদী-জয়দেবপুর রেললাইনের ভাঙ্গুড়া পল্লী বিদ্যুতের সাবস্টেশন এলাকার রেললাইন থেকে প্রায় ফিট উত্তর পাশের ঝোপথেকে লাশটি উদ্ধার করা হয়। 

এর আগে বৃহস্পতিবার ( ১৭ এপ্রিল) ভাঙ্গুড়া জরিনা রহিম বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তার বড় বোনের পরীক্ষা উপলক্ষে বোনকে নিয়ে পরীক্ষা কেন্দ্রে এসেছিলেন। সেখান থেকেই তিনি নিখোঁজ হয়েছিলেন বলে পরিবারের দাবি। ওই দিন রাত সাড়ে আটটার দিকে ভাঙ্গুড়া থানায় একটি নিখোঁজ ডায়েরি করেছিলেন তার বাবা।  নিহত নাহিদ পার্শ্ববর্তী উল্লাপাড়া উপজেলার খানপুর এলাকার  নূর মোহাম্মদ এর ছেলে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, নাহিদের বড় বোন ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থী হিসেবে বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিচ্ছিলেন। গত বৃহস্পতিবার বড় বোনকে সঙ্গে নিয়ে নাহিদ পরীক্ষার কেন্দ্রে এসেছিলেন। তার বড় বোন পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করলে সাড়ে ১০টার পর থেকেই তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ থাকে। এরপর থেকে পরিবারের লোকজন নাহিদের সঙ্গে আর যোগাযোগ করতে পারছিলেন না। সারা দিন খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে রাত সাড়ে আটটার দিকে ভাঙ্গুড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার বাবা নুর মোহাম্মদ। এরপর শুক্রবার বিকেলের দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পান যে, একটি শিশুর লাশ ভাঙ্গুড়া রেললাইনের ধারে পড়ে আছে।

আরও পড়ুন: শেষ হলো কুবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা, প্রশ্নপত্র দেখুন এখানে

পুলিশ ও পরিবারের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিখোঁজ নাহিদের লাশ শনাক্ত করেন। নিহত নাহিদের পরনে ছিল কালো রঙের প্যান্ট ও সাদা-কালো টি-শার্ট। তার কপালে ও পেটের ডান পাশে কালো দাগের দেখা গেছে। এ সময় পরিবারের লোকজনের কান্নায় ওই এলাকাটি ভারী হয়ে ওঠে। পরিবারের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। কেউ তাকে পরিকল্পিতভাবে হত্যা করে নির্জন স্থানে ফেলে রেখে চলে গেছে। তবে পুলিশের ধারণা, ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হতে পারে।

নিহত নাহিদের চাচা কান্না জড়িত কণ্ঠে বলেন, নাহিদ অত্যন্ত ভালো ছেলে। তার কোনো শত্রু নেই, কিন্তু কেন কেই বা  এমন ঘটনা ঘটাল তিনি কিছুই বুঝতে পারছেন না। অতিদ্রুত এই মৃত্যুর রহস্য উদঘাটনের দাবিও জানান তিনি।

আরও পড়ুন: গুচ্ছ ভর্তি পরীক্ষায় শ্রুতিলেখক নিতে পারবেন প্রতিবন্ধী শিক্ষার্থীরা

ঘটনার বিষয় ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে হাজির লাশ দেখতে পান। লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আশা হয়েছে। সুরত হাল প্রতিবেদন শেষে হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। ময়না তদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে।

মেহেরপুরে মাদক মামলায় দুজনের কারাদণ্ড
  • ৩১ মার্চ ২০২৬
তারের বেড়ায় বন্ধ সরকারি রাস্তা, প্রতিবাদে গ্রামবাসীর মানববন…
  • ৩১ মার্চ ২০২৬
ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের এক ইউনিটের কমিটি বিলুপ্ত
  • ৩১ মার্চ ২০২৬
‘নবম পে স্কেল পুনর্বিবেচনায় নতুন কমিশন দরকার’
  • ৩১ মার্চ ২০২৬
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশের সময় জানাল পিএসসি
  • ৩১ মার্চ ২০২৬
জাতীয় সংসদের শোক প্রস্তাবে যুক্ত হচ্ছে আরও দুই বিশিষ্ট ব্যক…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence