প্রশ্নপত্র ফাঁস চক্রের ২ সদস্যকে আটক করল র‌্যাব

২৯ জানুয়ারি ২০১৯, ০২:২৯ PM
আটক দুই জন

আটক দুই জন

বরিশাল গোপালগঞ্জের মকসুদপুর থানার ঢাকপার এলাকায় অভিযান চালিয়ে ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের দুই সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৮ বরিশাল ক্যাম্পের সদস্যরা। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বরিশাল র‌্যাব-৮ এর সদর দফতরের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপ-অধিনায়ক মেজর সজীবুল ইসলাম সজীব। আটককৃতরা হলেন- ঢাকপার এলাকার তারিকুল ইসলাম (২০) ও রিমন (১৯)।

মেজর সজীব জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৮ জানুয়ারি) দিনগত রাতে ঢাকপার এলাকায় অভিযান চালানো হয়। এসময় তারিকুল ও রিমন নামে ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের দুই সদস্যকে তাদের বাড়ি থেকে আটক করা হয়। পাশাপাশি তাদের ব্যবহৃত কম্পিউটার, মোবাইল ফোন, সিমকার্ড ও ফেসবুক অ্যাকাউন্ট জব্দ করা হয়। 

পরে জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন PSC JSC HSL ALL EXAM HELP LINE নামে পেজে ভুয়া প্রশ্নপত্র দিয়ে বিভিন্ন জনের কাছ থেকে প্রতারণা করে বিকাশের মাধ্যমে টাকা আদায় করতেন। এছাড়া তারা মেসেঞ্জার, হোয়াটস অ্যাপ ও গোপন গ্রুপে কথোপকথন চালিয়ে শিক্ষার্থীদের প্রলুব্ধ করতেন এবং ফাঁদে ফেলতেন।  তিনি বলেন, আমরা মনে করি, শুধু এই দু’জনই শেষ নন। এই চক্রের সঙ্গে বড় একটি গ্রুপ কাজ করছে। আমরা সেই শেষ ব্যক্তি পর্যন্ত আইনের আওতায় নিয়ে আসতে চাই। 

জানা গেছে, আটক উভয়ই কলেজছাত্র। এর মধ্যে তারিকুল সরকারি মোকসেদপুর কলেজ ও রিমন গোবিন্দপুর ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানায় র‌্যাব-৮।

গাজীপুরে ট্রাকের ধাক্কায় পোশাক কারখানার কর্মকর্তা নিহত
  • ০৭ এপ্রিল ২০২৬
বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচল অ…
  • ০৭ এপ্রিল ২০২৬
এরিয়া ইনচার্জ নেবে আকিজ গ্রুপ, সরাসরি মৌখিক পরীক্ষার মাধ্যম…
  • ০৭ এপ্রিল ২০২৬
২০তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি কবে, যা জানা যাচ্ছে
  • ০৭ এপ্রিল ২০২৬
১৮তম নিবন্ধনের সুপারিশবঞ্চিতদের সুখবর দিলেন এনটিআরসিএ চেয়ার…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে সপ্তম বাংলাদেশ ইকোনমিকস সামিট শুরু
  • ০৭ এপ্রিল ২০২৬
close